Mahadev Online Betting App: দুবাইতে 'গৃহবন্দি' সৌরভ! দেশে ফেরাতে শুরু কূটনৈতিক আলোচনা
Mahadev Online Betting App: মহাদেব অনলাইন বেটিং অ্যাপ তদন্তে বড় সাফল্য পেল তদন্তকারী সংস্থা। গৃহবন্দি করা হল এই অ্যাপের অন্যতম মাথা সৌরভ চন্দ্রকার'কে (Sourabh Chandrakar)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দুবাই প্রশাসনকে সৌরভের বিষয়ে অ্যালার্ট করা হয়। আর এরপরেই সে দেশেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
গত কয়েকদিন আগেই মহাদেব অনলাইন ডেটিং অ্যাপের (Mahadev Online Betting App) অন্যতম কর্তা রবি উপ্পলকে গ্রেফতার করা হয়। দুবাইতেই তাঁকে গ্রেফতার করা হয়। এরপরেই 'সৌরভ চন্দ্রকার'কে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

ইন্টারপোলের মাধ্যমে সৌরভ চন্দ্রকার এবং রবি উপ্পলের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়। সেই সুত্র ধরেই অ্যাপ কাণ্ডে (Mahadev Online Betting App) তদন্তকারী সংস্থার একের পর এক সাফল্য। জানা গিয়েছে, দুজনকে ভারত ফেরাতে কুটনৈতিক স্তরে আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে মহাদেব অনলাইন বেটিং অ্যাপ কান্ডে (Mahadev Online Betting App) নতুন করে ইডির তরফে অতিরিক্ত চার্জশিট দেওয়া হবে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল দুজনে মহাদেব অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে বড় মাথা। দুবাইতে বসেই তাঁরা যাবতীয় কান্ডে ঘটাতেন বলে দাবি তদন্তকারী সংস্থার। এমনকি বেটিং অ্যাপে রেজিস্ট্রেশনের টাকাও সরাসরি সে দেশের একটি ব্যাঙ্কে চলে যেত বলেও তদন্তকারী সংস্থা। প্রায় ছয় হাজার কোটি টাকা লেনদেন হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এই ঘটনার তদন্ত শুরু হতেই দুবাই পালায় সৌরভ চন্দ্রকার। সেখানে বিয়েও করেন। তবে সৌরভ চন্দ্রকার এবং রবি উপ্পলকে খুব শিঘ্রই জেরা করতে চায় তদন্তকারী সংস্থা। তাদের জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে বলেও মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, এই কেলেঙ্কারিতে (Mahadev Online Betting App) ইতিমধ্যে নাম জড়িয়েছে বলিউডে। সামনে আসছে একের পর এক তারকাদের নাম। গত কয়েকদিন আগে রণবীর কাপুরকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এমনকি ইডির মুখোমুখি হতে হবে কমেডিয়ান কপিল শর্মা, হিনা খান, হুমা কুরেশিকে। বলিউডের পাশাপাশি বেশ কিছু ক্রিড়াজগতের ব্যাক্তিত্বের নামও মহাদেব অনলাইন বেটিং অ্যাপ (Mahadev Online Betting App) তদন্তে সামনে আসছে বলে জানা যাচ্ছে।
তবে ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের বিরুদ্ধে এই অ্যাপ কাণ্ডে মারাত্মক অভিযোগ ইডি। তদন্তকারীদের দাবি, তিনি এই অ্যাপের মোটা অঙ্কের টাকা নিয়েছেন। যদিও এই oওঅভিযোগ অস্বীকার করেছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications