জমি কেলেঙ্কারি মামলায় স্বস্তি সৌমেন্দু অধিকারী'র! বড় নির্দেশ হাইকোর্টের

রাঙ্গামাটি শ্মশানের জমি কেলেঙ্কারি মামলায় স্বস্তি পেলেন সৌমেন্দু অধিকারী। নতুন করে বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু'র অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়লো। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতি অজয় কুমার মুখ

রাঙ্গামাটি শ্মশানের জমি কেলেঙ্কারি মামলায় স্বস্তি পেলেন সৌমেন্দু অধিকারী। নতুন করে বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু'র অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়লো। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানেই এহেন নির্দেশ দেওয়া হয়।

বড় নির্দেশ হাইকোর্টের

আগামী বুধবার পর্যন্ত সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো'র নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বাতিস্তম্ভ দুর্নীতি মামলাতেও অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আগামী বুধবার পর্যন্ত বাড়ালো আদালত। যার ফলে কিছুটা হলেও স্বস্তি অধিকারী পরিবারের।

উল্লেখ্য, রাঙ্গামাটি শ্মশানের জমিতে অবৈধ ভাবে স্টল তইরি'র অভিযোগ সামনে এসেছে। আর এই ঘটনায় শুভেন্দু অধিকারী'র ভাই সৌমেন্দু অধিকারী'র ভাইয়ের নাম জড়িয়েছে। পুরসভা ভোটের পর কাঁথি পুরসভার নতুন চেয়ারম্যান সুবল কুমার মান্না। আর পুরসভার চেয়ারে বসতেই এই বিষয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন সুবলবাবু।

অভিযোগে সৌমেন্দু অধিকারী সহ সহকারী ইঞ্জিিনয়ার দিলীপ কুমার বেরা, ঠিকাদার সতীনাথ দাসের নাম উল্লেখ করা হয়েছিল। আর এরপরেই স্থানীয় পুলিশ প্রশাসন এই বিষয়ে তৎপরতা নিয়ে তদন্ত শুরু করে। আর এরপরেই গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু অধিকারী। রক্ষাকবচ চেয়ে আবেদন জানান তিনি।

শুনানিতে আদালত গত ১৩ জুলাই পর্যন্ত সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে না বলে জানায়। আর এর মধ্যে আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হলে নতুন করে স্বস্তি পেলেন সৌমেন্দু। অন্যদিকে ইতিমধ্যে সৌমেন্দু অধিকীরার গাড়ির চালক গোপাল সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

শশ্মান দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর সেই সংক্রান্ত তথ্য সামনে আসার পরেই গোপালকে গ্রেফতার করে পুলিশ। গত কয়েকদিন আগেই কাঁথি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ইতিমধ্যে গোপালকে জেরা করে বেশ কিছু তথ্য নাকি পাওয়া গিয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আর এর মধ্যেই এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশ অবশ্যই অধিকারী পরিবারকে স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। তবে এভাবে একের পর এক মামলায় ফাঁসানো'র ঘটনা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী আমার কাছে নন্দীগ্রামে হেরেছেন। আর তা ভুলতে পারছেন না। আর সেই কারণেই মিথ্যা মামলাতে জেভাবেইহোক ফাঁসানো'র চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। তবে তৃণমূলের দাবি, একাধিক কেলেঙ্কারিতে জড়িয়েছে অধিকার পরিবার। আইন আইনের পথেই চল্বে বলে দাবি শাসকদলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+