করোনা প্রকোপের মাঝে ইতিহাসে বৃহত্তম উদ্ধার-অভিযান! কী কী নির্দেশিকা জারি কেন্দ্রের?
এপ্রিল শেষ হয়ে মে মাসে পা দিতেই বিদেশে আটক ভারতীয়দের দেশে ফেরানোর তোরজোড় শুরু করে ভারত সরকার। পৃথিবীর নানা প্রান্তে আটকে পড়া প্রায় ১৫ হাজার ভারতীয়কে সাত দিনের মধ্যে দেশে ফেরানোর উদ্যোগী হয়েছে বিদেশমন্ত্রক। এর মধ্যেই কেন্দ্র জানিয়ে দেয় যে সবার আগে দেশে ফিরবেন নীল-কলারের কর্মচারীরা।

আকাশ ও জলপথে ফেরানো হবে প্রবাসীদের
জানা গিয়েছে বৃহস্পতিবার থেকে ১৩ তারিখের মধ্যে আকাশ ও জলপথে তাঁদের ফেরানো হবে। তবে এই ভালো খবরের মধ্যেও কেন্দ্রের এই পদক্ষেপ রয়েছে প্রশ্নচিহ্ন। তাঁদের বক্তব্য, যাঁরা ফিরছেন, তাঁদের যথাযথ পরীক্ষা করা না হলে সংক্রমণের প্রবল সম্ভাবনা থেকে যায়। শুধু তা-ই নয়, এঁদের সকলের উপরে নজরদারিও বজায় রাখা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

দেশে ফের করোনা-সংক্রমণ বাড়ার সম্ভাবনা
দেশে করোনা-সংক্রমণ পুরোদস্তুর শুরুর অনেক আগেই আন্তর্জাতিক উড়ান বন্ধের দাবি তুলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালরা। তবে উড়ান বন্ধ করতে কিছুটা হলেও দেরি হয় কেন্দ্রের। যার জেরে দেশে বিদেশ থেকে আগত মানুষদের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া যায়। পরবর্তীতে যা দেশে ছড়িয়ে পড়ে।

ওভারসিজ ইন্ডিয়ানদের জন্য বিদেশমন্ত্রকের নির্দেশিকা
বিদেশমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ওসিআই (ওভারসিজ ইন্ডিয়ান) কার্ডধারীদের ফেরানো হবে না। আপাতত যা নির্দেশিকা, তা অনুযায়ী দেশে ফিরতে চাওয়া প্রত্যেক ভারতীয়কে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে যেখানে করোনার কোনও উপসর্গ তাঁদের রয়েছে কি না, সেটা জানানো বাধ্যতামূলক। বিমানে ওঠার আগে মেডিক্যাল স্ক্রিনিং হবে প্রত্যেকের। উপসর্গ না থাকলে মিলবে ছাড়পত্র।

যানের মধ্যে সামাজিক দূরত্ব
যানের মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য গড়ে ২০০-৩০০ জন যাত্রীর ব্যবস্থা থাকবে। বিদেশমন্ত্রকের বক্তব্য, দেশে ফেরামাত্র ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে তাঁদের, যার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। ওই মেয়াদ পেরোলে কোভিড-১৯ পরীক্ষা করা হবে।

অভিযানে অগ্রাধিকার পাবেন যারা
অন্তঃসত্ত্বা, বয়স্ক, অসুস্থ বা প্রিয়জন হারিয়েছেন এমন বাসিন্দারা এই উদ্ধার অভিযানে অগ্রাধিকার পাবেন। টিকিটের দাম ও কোয়ারেন্টাইনে থাকাকালীন খরচ অবশ্য যাত্রীদেরই দিতে হবে।

যাত্রীদের খরচ
প্রথম সপ্তাহে যে দেশগুলিতে উদ্ধার-অভিযান চলবে, তার মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, ফিলিপিন্স, সিঙ্গাপুর, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব-সহ উপসাগরীয় এলাকার একাধিক রাষ্ট্র। আমেরিকা থেকে ফিরতে ১ লক্ষ, ব্রিটেন থেকে ফিরতে ৫০ হাজার ও বাংলাদেশ থেকে ফিরতে ১২,০০০ টাকা দিতে হবে। দেশে ফেরা যাত্রীদের মোবাইলে 'আরোগ্য সেতু' অ্যাপ বাধ্যতামূলক।

১৩ মে-র মধ্যে দেশে ফিরবেন ১৫ হাজার ভারতীয়
মঙ্গলবার প্রকাশিত প্রস্তাব অনুযায়ী, আগামী ৭ মে থেকে ১৩ মে-র মধ্যে বিশ্বের ১৩টি দেশ থেকে মোট ৬৪টি উড়ানে আনুমানিক ১৪,৮০০ ভারতীয় দেশে ফিরবেন। অনেকের দাবি, বিশ্বের ইতিহাসে বৃহত্তম উদ্ধার-অভিযান হতে চলেছে এটি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications