স্মার্ট নাইবা হোক, সাধারণ ফোনেও এবার কাটা যাবে রেলের টিকিট
স্মার্টফোন নেই বলে মোবাইল ফোনের সাহায্যে রেলের টিকিট কাটতে পারেন না? আর চিন্তা নেই। এবার স্মার্ট ফোন না হলেও চলবে, খুব শীঘ্রই সাধারণ ফোনেই কাটা যাবে রেলের টিকিট। একথা জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর : স্মার্টফোন নেই বলে মোবাইল ফোনের সাহায্যে রেলের টিকিট কাটতে পারেন না? আর চিন্তা নেই। এবার স্মার্ট ফোন না হলেও চলবে, খুব শীঘ্রই সাধারণ ফোনেই কাটা যাবে রেলের টিকিট। রবিবার একথা জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
এদিন মন্ত্রী বলেন, "আমরা ইতিমধ্যে শহরতলির স্টেশনগুলিতে একাধিক পিওএস মেশিন লাগিয়েছি যাতে যাত্রীরা শহরের মধ্যে সহজে লেনদেন করতে পারেন। আমরা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে মোবাইল অ্যাপের সাহায্যে লেনদেনের সুযোগ করে দিয়েছি। এভার যাদের স্মার্টফোন নেউ তাদের জন্যও নতুন ব্যবস্থা আনার কাজ চলছে। এর ফলে স্মার্টফোন না থাকলেও সাধারণ ফোনের সাহায্য়েও টিকিট কাটা যাবে।"

প্রভু জানিয়েছেন, ডিজিটাল ইন্ডিয়ার প্রচারে ইতিমধ্যে বিভিন্ন রেলওয়ে স্টেশনে ওয়াইফাই পরিষেবা চালু করা হয়েছে। খুব শীঘ্রই যাতে ক্যাশলেস পেমেন্ট চালু করতে সমস্ত রেল সংক্রান্ত টাকার লেনদেন ই-টেন্ডারের মাধ্যমে করা হবে বলেও জানিয়েছেন তিনি।
রেলমন্ত্রীর এই ঘোষণায়, যাত্রীদের একটা বড় অংশই সন্তোষ প্রকাশ করেছেন। তাদের কথায়, আমার ফোন যদি স্মার্টফোন না হয়, এবং তাও যদি আমি ফোন থেকে রেলের টিকিট কাটতে পারি তাহলে আমি নিশ্চয় খুশি হব। তবে পদ্ধতি যেন সোজা হয়, তাহলে ব্যবহার না করার তো কোনও কারণই নেই।
তবে যাত্রীদের একাংশ আবার মনে করছেন, ডিজিটাল ইন্ডিয়া বা ক্যাশলেট পেমেন্ট প্রচারের আগে কেন্দ্র বা রেলমন্ত্রীর উচিত রেলের নিরাপত্তায় নজর দেওয়া। রেলের তরফে প্রথম মোবাইল টিকিট এর ব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু সেই প্রয়াস মুখ থুবড়ে পড়েছিল। টিকিট কাটার জন্য একাধিক পরিষেবা চালু না করে রেলের উচিত সবার জন্য একধরণের টিকিট কাটার ব্যবস্থা চালু করা।












Click it and Unblock the Notifications