১০৬ দিন পর 'স্বাধীনতা'র নিঃশ্বাস! চিদাম্বরম দেখা করলেন সনিয়ার সঙ্গে

জেল থেকে ছাড়া পাওয়ার পরেই সিনিয়র কংগ্রেস নেতা পি চিদাম্বরম দলের সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন।

জেল থেকে ছাড়া পাওয়ার পরেই সিনিয়র কংগ্রেস নেতা পি চিদাম্বরম দলের সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন। প্রসঙ্গত জেলে যাওয়ার পর থেকে চিদাম্বরমকে যাবতীয় সমর্থন দিয়ে গিয়েছেন সনিয়া গান্ধী।

১০৬ দিন পর স্বাধীনতার নিঃশ্বাস! চিদাম্বরম দেখা করলেন সনিয়ার সঙ্গে

সনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর চিদাম্বরম বলেছেন, সুপ্রিম কোর্ট জামিনের আদেশ দেওয়ায় তিনি খুশি। তিনি আরও খুশি যে তিনি জেল থেকে বের হলেন এবং ১০৬ দিন পর স্বাধীনতার নিঃশ্বাস নিতে পারছেন।

চিদাম্বরম জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি সাংবাদিক সম্মেলন করবেন।

আইএনএক্স মিডিয়া মামলায় সুপ্রিম কোর্টের তরফে চিদাম্বরমের জামিনের আবেদন মঞ্জুর করা হয়। এরপরই তিহার জেল থেকে ছাড়া পান চিদাম্বরম। এরপরেই ছেলে কার্তিকে সঙ্গে করে ১০ নম্বর জনপথে চলে যান চিদাম্বরম।

গত সেপ্টেম্বরে তিহার জেলে চিদাম্বরমের সঙ্গে দেখা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+