ফের মানবিক সোনু সুদ, কোলে তুলে আহতকে নিয়ে গেলেন হাসপাতালে

ফের মানবিক সোনু সুদ, কোলে তুলে আহতকে নিয়ে গেলেন হাসপাতালে

এই মুহূর্তে তাঁকে সকলে ভারতের 'মসিহা' বলেই চেনেন। অভিনেতা সোনু সুদের পরিচয় দেওয়ার জন্য বোধহয় এই একটা কথাই যথেষ্ট। বহুবার বহু রকম ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, নিজের সম্পত্তি বিক্রি করেও দুর্গতদের দিকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। আর এই অভিনেতার আরও এক কীর্তির নমুনা পাওয়া গেল মঙ্গলবার। যা জানলে সকলের মনে আরও কিছুটা শ্রদ্ধা বাড়তে বাধ্য তাঁর জন্য।


'বিপদে মোরে রক্ষা করো'

'বিপদে মোরে রক্ষা করো'

তবে মাঝরাস্তায় এমন কী করলেন সোনু সুদ? যে যার জন্য সবাই আরও একবার ধন্য ধন্য করছেন তাঁর? আসলে মঙ্গলবার বেশ রাত করেই পাঞ্জাবের মোগা জেলার অন্তর্গত কোটাকপুরা বাইপাস দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন অভিনেতা সোনু সুদ। কিন্তু আচমকাই তিনি দেখতে পান যে রাস্তার উপরেই রাস্তায় দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। সেই দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটির আসলে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। আর সেই দৃশ্য দেখে নিজের গাড়ি নিয়ে সেখানথেকে চলে যাননি সোনু। বরং তারপর তিনি যা করেছেন তা রীতিমত চমকে দেওয়ার মত।

 কোলে নিয়ে হাসপাতালে!

কোলে নিয়ে হাসপাতালে!

হাইওয়ের উপর এরকম দুর্ঘটনা হয়েছে দেখে দ্রুত গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে ছুটে যান সোনু। তারপর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেন। এরপর দুর্ঘটনাগ্রস্থ অওই রক্তাক্ত ব্যক্তিকে রীতিমত পাঁজাকোলা করে তুলে নিয়ে নিজের গাড়িতে শুইয়ে দেন । আর সেই অবস্থাতেই স্থানীয় হাসপাতালে পৌঁছে আহত ব্যক্তিকে ভর্তি করেন হাসপাতালে। তবে এখানেই দায় ঝেড়ে ফেলেননি অভিনেতা। আহত ব্যক্তির চিকিৎসার পুরো ব্যবস্থাও করেন তিনি নিজে। এভাবেই ফের একবার মানুষ হিসেবে নিজের মানবিকতার পরিচয় দিলেন তিনি।

'মসিহা' নন, মানুষ

'মসিহা' নন, মানুষ

সোনু সুদের আত্মজীবনীর শিরোনাম 'আই অ্যাম নো মসিহা বাট বেগ টু ডিফার' আর এই নাম থেকেই বোঝা যাচ্ছে যে দিন দিন যেভাবে অসংবেদনশীল হয়ে উঠছে গোটা বিশ্বের মানুষ সেই লক্ষণ কে মোটেই সঠিক চোখে দেখছেন না অভিনেতা সোনু সুদ। এর আগে একাধিকবার তিনি নিজের সংবেদনশীলতা এবং মানবিকতার পরিচয় দিয়েছেন। এবং বরাবরই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত সোনু সকলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সামর্থ্য যাঁদের আছে তাঁরা যদি সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে সধারণ মানুষের জীবন আরও একটু ভালো হতে পারে।

সোনুর কীর্তি

সোনুর কীর্তি

সেই লক ডাউনের সময় থেকেই দেশের বিভিন্ন প্রান্তে নানারকম অসুবিধায় থাকা দুর্গতদের পাশে বরাবর থাকতে দেখা গিয়েছে সোনুকে। বার বার সকলের দিকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। প্রচুর মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো, দরিদ্র কৃষককে ট্র্যাক্টর কিনে দেওয়া, অক্সিজেনের সমস্যা মেটাতে এগিয়ে আসা এরকম নানা রকম সেবা মূলক কাজে সর্বদা শিরোনামে থেকেছে সোনু সুদের নাম। আর এবার সেই তালিকাতেই যুক্ত হল এই ঘটনাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+