করোনা মুক্ত হওয়ার পরই কোভিড থেকে দেশকে উদ্ধার করতে ময়দানে নামলেন ‘রবিনহুড’ সোনু সুদ
কোভিড থেকে দেশকে উদ্ধার করতে ময়দানে নামলেন ‘রবিনহুড’ সোনু সুদ
ভারতে করোনা ভাইরাসের মহামারি শুরু হওয়ার পর থেকেই বলিউড অভিনেতা সোনু সুদ বাস্তব জগতের হিরো হয়ে উঠেছেন। তিনি সামনে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের তিনি যেভাবে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন, তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া ব্যবস্থা করে দিয়েছেন তা সত্যিই প্রশমসার যোগ্য। বর্তমানে দেশ ফের আরও একবার করোনা ভাইরাস কেস বৃদ্ধি, হাসপাতালে বেড ও অক্সিজেনের অভাব দেখা দিয়েছে, অবনতি ঘটেছে স্বাস্থ্য ব্যবস্থার। ঠিক সেই সময় আবারও সাহায্য করতে এগিয়ে এলেন সোনু সুদ।

টেলিগ্রাম মোবাইল অ্যাপে সোনু সুদ 'ইন্ডিয়া ফাইটস উইথ কোভিড’ বলে একটি চ্যানেল খুলেছেন। এই চ্যানেলের মধ্য দিয়ে অভিনেতার লক্ষ্য হল হাসপাতাল, ওষুধ ও অক্সিজেনের খোঁজ করা। সোনু সুদ সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত পোস্টে বলেন, 'এবার পুরো দেশ সঙ্গে আসবে। টেলিগ্রামে ইন্ডিয়া ফাইটস উইথ কোভিড–এর সঙ্গে যুক্ত হয়ে যান। হাতের ওপর হাত রাখুন, দেশকে বাঁচাতে হবে।’ সোনু সুদ সকলকে এগিয়ে আসার আহ্বান করেছেন এবং এই বাহিনীতে যোগ দিতে বলেছেন। অভিনেতার এই উদ্যোগের প্রশংসা করে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন।
কিছুদিন আগেই অভিনেতা নিজে করোনায় আক্রান্ত হয়ে ছিলেন। তবে শুক্রবারই তিনি ঘোষণা করেছেন যে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা আক্রান্তের মাঝেই সোনু সুদের কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড, অক্সিজেন ও ওষুধের যোগান নেই বলে ফোন ও মেসেজ আসতে শুরু করে। অভিনেতা বারংবার এ ধরনের মেসেজ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করতে থাকেন। তারপরই এই চ্যানেল খোলার সিদ্ধান্ত নেন।












Click it and Unblock the Notifications