দিল্লির দাগী সেক্স ব়্যাকেটার সোনুকে চরম সাজা আদালতের ! গ্যাংস্টার পত্নীর জীবন যেন ফিল্মের স্ক্রিপ্ট

বলিউডের 'ফুকরে' ছবিটি যাঁর দেখেছেন, তাঁর হয়তো এই মহিলার জীবনের চড়াই উতরাইয়ের সঙ্গে ছবির চরিত্র ভোলি পাঞ্জাবনের মিল পাবেন। কারণ সেই ভোলি পাঞ্জাবনের চরিত্রটি ফিল্মে অনুপ্রাণিত হয়েছিল দিল্লির 'সেক্স ব়্যাকেট' স্টার সোনু পাঞ্জাবনের জীবন থেকে। অপরাধের অন্ধকার জগতে একাধিক প্রেম থেকে মধুচক্র, সহ মডেলিং এর উজ্জ্বল দুনিয়া, সোনুর জীবন যেন কোনও ফিল্মের স্ক্রিপ্ট!

 ২৪ বছরের সাজা

২৪ বছরের সাজা

দিল্লিতে সেক্ট ব়্যাকেটে চালানোর দায়ে সোনু পাঞ্জাবনকে ২৪ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়। বুধবার দিল্লির দ্বারকা কোর্ট এই সাজা দিয়েছে। আৎ কোর্টের নির্দেশের সঙ্গে সঙ্গেই ফের একবার সোনু পাঞ্জাবনের জীবনের অন্ধকার বহু অধ্যায় মিডিয়ার আলোয় আসতে থাকে।

আসলে কে সোনু?

আসলে কে সোনু?

গীতা অরোরা আসল নাম! তবে ধীরে ধীরে অন্ধকার জগতের খেলায় নাম পরিবর্তন হয়েছে। কখনও গ্যাংস্টারের বারুদের গন্ধ কখনওবা শরীর ব্যবসার মাদক নেশা , সবমিলিয়ে সোনু পাঞ্জাবন বারবার পুলিশের স্ক্যানারে আসতে থাকে। সেই সঙ্গে চলে একাধিক প্রেম, ও বিয়ের পরম্পরা।

একনজরে সোনুর সম্পর্ক

একনজরে সোনুর সম্পর্ক

'৮১ সালের জন্ম সোনুর। খুব অল্প বয়সেই দেহ ব্যবসায় নামতে হয় তাকে। এরপর টাকা, সম্পত্তির সিঁড়িতে পা রাখা শুরু করে দেয় সে। গ্যাংস্টার হেমন্ত সোনুকে বিয়ের পর, নিজের নাম সোনু পাঞ্জাবন রাখে গীতা অরোরা। তারপর হেমন্তের এনকাউন্টার। এর আগে, প্রেম শুরু হয় বিজয় সিংয়ের সঙ্গে । পরিচিতিতে বিজয়ও ছিল এলাকার ডন। উত্তরপ্রদেশ এসটিএফ এর গুলিতে সেই বিজয়েরও এনকাউন্টার হয়।

 সোনু ও এনকাউন্টার

সোনু ও এনকাউন্টার

বিজয়ের মৃত্যুর পর দীপক নামের একটি ছেলের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে থাকে সোনপর। যে দীপকে অসমে গুলি করে এনকাউন্টার করে পুলিশ। এই দীপকের ভাই হেমন্ত সোনু। যে গ্যাংস্টারের নাম থেকে নিজের নাম সোনু পাঞ্জাবন রাখে এই সেক্স ব়্যাকেটার। সোনুর প্রেম ও বিয়ের সঙ্গে একের পর এক এনকাউন্টারের অদ্ভুত সম্পর্ক ঘিরে বহু রহস্য প্রায়ই দানা বেঁধেছে।

সোনুর বিরুদ্ধে অভিযোগ

সোনুর বিরুদ্ধে অভিযোগ

বহু নাবালিকাকে সোনু দেহ ব্যবসায় জোর করে নামিয়েছেন বলে অভিযোগ ছিল। যে অভিযোগ প্রমাণিত হতেই ২৪ বছরের কারাবাসের সাজা পেয়েছে সে। দিল্লির অপরাধ মহলে কান পাতলেই সোনা যায় যে , সোনুর সঙ্গে মডেলিং এর দুনিয়া থেকে ঝলমলে জগতের বহু ব্য়ক্তিত্বের যোগাযোগ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+