লাউডস্পিকারে আজান বিতর্ক : নয়া ভিডিও পোস্ট সোনু নিগমের
ফের আজান বিতর্কে নতুন ভিডিও পোস্ট করলেন সোনু নিগম। ভোররাতে নিজের ব্যালকনি দিয়ে অন্ধকার অবস্থায় অদূরের মসজিদে চলা আজানের শব্দ রেকর্ড করেছেন তিনি।
মুম্বই, ২৩ এপ্রিল : লাউড স্পিকারে আজান বিতর্কে সরব হওয়ার পরে বিতর্ক বহুদূর গড়িয়েছে। গায়ক সোনু নিগমের প্রতিবাদে অনেক সেলেবস তাঁর পাশে দাঁড়িয়েছেন, অনেকে তাঁকে অন্য পরামর্শ দিয়েছেন। তবে এই বিতর্ক যে সহজে থামার নয় তা সোনু নিজেই বোধহয় ফের একবার বুঝিয়ে দিলেন।
এর আগে সোনু জানিয়েছিলেন, কোনও ধর্মের বিরুদ্ধে নয়, যেভাবে ভোর রাতে লাউডস্পিকার বাজিয়ে তাঁর বাড়ির পাশের মসজিদে আজান দেওয়া হয় তার তিনি বিরোধিতা করছেন। লাউডস্পিকার দিয়ে এভাবে আজান করার বিরুদ্ধেই মূলত তিনি মুখ খোলেন।

সেই বিতর্কে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ঐক্যবদ্ধ কাউন্সিলের সহ সভাপতি সঈদ শা আতেফ আলি আল কাদরি নামে এক মৌলবী সোনুর মাথা মোড়ানোর ফতোয়া দিলে তিনি নিজেই মাথা মুড়িয়ে ফেলেন সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে সাংবাদিক সম্মেলনের মাঝে।
এরপর এদিন ফের আজান বিতর্কে নতুন ভিডিও পোস্ট করলেন সোনু নিগম। ভোররাতে নিজের ব্যালকনি দিয়ে অন্ধকার অবস্থায় অদূরের মসজিদে চলা আজানের শব্দ রেকর্ড করেছেন তিনি। বাইরে তখন ঘুঁটঘুঁটে অন্ধকার। এই ভিডিওতে কোনও বক্তব্য রাখেননি তিনি। শুধু ভোররাতে কেমন পরিস্থিতির মোকাবিলা তিনি রোজ করেন, তার উদাহরণ দিয়েছেন। এই নতুন ভিডিও নিয়ে বিতর্ক কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।
Goodmorning India pic.twitter.com/gG8lqPZTSQ
— Sonu Nigam (@sonunigam) April 23, 2017
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications