মাথা মোড়ালেন সোনু নিগম, কিন্তু কথা মতো ১০ লক্ষ টাকা দিতে রাজি নন মৌলবী
টুইট করে কথা দিয়েছিলেন মাছা মোড়াবেন। সেকথা রেখে বুধবার দুপুরে নিজের মাথা কামিয়ে ফেলেন সোনু নিগম। কিন্তু যার জন্য এত কাণ্ড সেই মুসলিম ধর্মগুরু কিন্তু ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা রাখলেন না।
মুম্বই, ২০ এপ্রিল : টুইট করে কথা দিয়েছিলেন মাছা মোড়াবেন। সেকথা রেখে বুধবার দুপুরে নিজের মাথা কামিয়ে ফেলেন সোনু নিগম। কিন্তু যার জন্য এত কাণ্ড সেই মুসলিম ধর্মগুরু কিন্তু ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা রাখলেন না। [আজান বিতর্ক : মৌলবীর ফতোয়ার প্রতিবাদে মাথা মোড়ালেন সোনু নিগম]
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ঐক্যবদ্ধ কাউন্সিলের সহ সভাপতি সঈদ শা আতেফ আলি আল কাদরি ফতোয়া জারি করেছিলেন, "কেউ যদি দেশদ্রোহী সোনু নিগমকে মাথা ন্যাড়া করে দিতে পারে, পুরনো ছেঁড়া জুতোর মালা তাঁর গলায় পরাতে পারে এবং তাঁকে দেশে ঘোরাতে পারেন তাহলে আমি ঘোষণা করছি আমি ব্যক্তিগতভাবে তাকে ১০ লক্ষ টাকা দেব।" সেই ফতোয়ার জবাব দিতেই নিজের মাথা মোড়ান সোনু।

জনপ্রিয় হেয়ার স্টাইলিশ আলিম হাকিম যিনি সোনুর মাথা কামিয়ে দেন তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেন, মৌলবীর উচিত পুরস্কারের ১০ লক্ষ টাকা আমায় দেওয়া। আমি তা দান করে দেব। ["আমি মুসলমান নয়, তবুও আমায় আজানের আওয়াজে উঠতে হয়", সোনু নিগমের মন্তব্যে বিতর্ক!]
যদিও ১০ লক্ষ টাকা পুরস্কার মূল্য দিতে অস্বীকার করেছেন আল কাদরি। তারঁ দাবি, সমস্ত শর্ত এখানে পালন করা হয়নি তাই তিনি টাকা দেবেন না। আল কাদরি বলেন, "আমি তিনটি জিনিস বলেছিলাম। মাথা মোড়ানোর পাশাপাশি গলায় ছেড়া জুতোর মালা পরাতে হবে। তারপর ভারতের প্রত্যেক বাড়ির দরজায় ঘোরাতে হবে। একমাত্র তখনই আমি ১০ লক্ষ টাকা দেব।"
এর আগে বুধবার মাথা কামানোর পর সাংবাদিক সম্মেলনে সোনু বলেন, "মাথার চুল কামানোটা কোনও চ্যালেঞ্জ বা নেতিবাচক বিষয় নয়, এটা একটা প্রতীকী পদক্ষেপ। আমাদের দেশে এটা কী হচ্ছে? এই সব ফতোয়া কী? আমাদের এই সব কট্টরপন্থীদের সঙ্গে লড়াই করতে হবে।"
তবে সংবাদ সংস্থা পিটিআই-এর দেওয়া প্রতিবেদন অনুযায়ী, সোনু নিগমের যে আজান মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছিল তার ভিত্তিতে ঔরঙ্গাবাদে থানায় সোনুর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications