মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর প্রস্তুতি, রাজ্যের কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠক সোনিয়ার
মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর প্রস্তুতি, রাজ্যের কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠক সোনিয়ার
পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি থেকে কৃষি বিল প্রত্যাহার সহ একাধিক ইস্যুতে মোদী সরকারকে আক্রমণের প্রস্ততি নিচ্ছে কংগ্রেস৷ ২৪ জুন দেশের বিভিন্ন প্রদেশের কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠকে বসছেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। তবে কারও বাড়িতে পার্টি অফিসে নয়! কোভিড প্রটোকল মেনেই ভার্চুয়াল সভার আয়োজন করেছে কংগ্রেস।

কারা থাকবেন এই মিটিংয়ে
সূত্রের খবর শশী থরুরের মতো শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। প্রতিটি প্রদেশ কংগ্রেস সভাপতি এবং ন্যাচনাল সেক্রেটারিরা থাকবেন এই মিটিংয়ে। সোনিয়া ছাড়াও রাহুল, প্রিয়ঙ্কা এই ভার্চুয়াল মিটিংয়ে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

কী জন্য মিটিং?
কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, AICC এর সঙ্গে বসে সোনিয়া ঠিক করে নিতে চাইছেন আগামীর রুট ম্যাপ৷ তাতেই আবার আগামী বছরই উত্তরপ্রদেশ সহ করেকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে৷ স্বাভাবিকভাবে ভোটের আগেই পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীর খাদ্য বস্তু, কৃষি বিল প্রত্যাহার নিয়ে প্রতিবাদে মাঠে নামতে চলেছে কংগ্রেস।

কেন এই প্রচেষ্টা
কয়েকটি রাজ্যে ভোটে জিতে নিজেদের দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে রেখেছে কংগ্রেস৷ ২০২২ এ উত্তরপ্রদেশের বিধান সভা ভোট, এবং ২০২৪ এ দেশের লোকসভা ভোটের কথা মাথায় রেখে সাধারণ মানুষের মতো করে সহজ সরল ভাষায় সাধারণ মানুষের দাবিদওয়া গুলি তুলে মোদী সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে কংগ্রেস। এভাবেই আবার দেশের প্রধান বিজেপি বিরোধী দল হওয়ার দৌড় শুরু করতে চাইছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications