মোদীকে চিঠি দিলেন সনিয়া, বিজেপির ক্ষমতা খাটানোর অনুরোধ মোদীকে
মহিলা সংরক্ষণ বিল নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা খাটিয়ে এই বিল পাশ করাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন সনিয়া।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। রাজ্যসভায় ২০১০ সালেই এই বিল পাশ হয়ে গেলও ৭ বছর ধরে এই বিলটি লোকসভায় ঝুলে রয়েছে। নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা খাটিয়ে এই বিল পাশ করাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন সনিয়া।

মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিয়ে বিলটি ২১ বছর পুরনো। ২০১০ সালের ৯ই মার্চ ইউপিএ আমলে বিলটি রাজ্যসভায় পাশ হয়। কিন্তু তারপর আর একচুলও এগোয়নি বিষয়টি। তাই এবার এই বিলটি নিয়ে উঠে পড়ে লাগলেন কংগ্রেস সভানেত্রী। বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে তিনি বলেন, রাজ্যসভায় পাশ হলেও নানা কারণে বিলটি পাশ হয়নি। সেক্ষেত্রে বিজেপি যদি লোকসভায় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে এই বিলটি পাশ করিয়ে দেয় তাহলে মহিলাদের জন্য এটা এক বিশাল পদক্ষেপ হবে।
Smt. Sonia Gandhi writes to the Prime Minister for expeditious passage of Women Reservation Bill in LS as UPA passed in RS. Copy of letter- pic.twitter.com/Fz5mMwioH4
— Randeep S Surjewala (@rssurjewala) September 21, 2017
এই বিল পাশে কংগ্রেসও বিজেপিকে পূর্ণ সমর্থন জানাবে বলে চিঠিতে জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী। মোদীকে চিঠিতে স্বামী রাজীব গান্ধীরও উল্লেখ করেছেন সনিয়া। রাজীব গান্ধীই ১৯৮৯ সালে প্রথমবার পঞ্চায়েত ও পুরসভায় মহিলাদের সংরক্ষণের জন্য সংশোধনী বিল আনেন। কিন্তু সেসময়ে বিরোধীরা সেই বিলটি পাশ হতে দেয়নি। এরপর ১৯৯৩ সালে সেই বিলটিই লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়।












Click it and Unblock the Notifications