দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে সরকারকে বিঁধতে স্ট্র্যাটেজি বৈঠকে বসছেন সোনিয়া

তিনি দায়িত্ব নেওয়ার পরেই নতুন করে আশার আলো দেখা দিয়েছে কংগ্রেস শিবিরে। লোকসভা ভোটে গোটা দেশেই প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া কংগ্রেস শিবির নতুন করে জেগে উঠেছে মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোটে।

তিনি দায়িত্ব নেওয়ার পরেই নতুন করে আশার আলো দেখা দিয়েছে কংগ্রেস শিবিরে। লোকসভা ভোটে গোটা দেশেই প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া কংগ্রেস শিবির নতুন করে জেগে উঠেছে মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোটে। দুই রাজ্যেই নজিরবিহীনভাবে ভাল ফল করেছে কংগ্রেস। তাতে নতুন করে শক্তি সঞ্চার হয়েছে কংগ্রেস শিবিরে। নতুন উদ্যোমে লড়াই শুরু করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দেশের আর্থিক মন্দা নিয়ে সরকারের বিরুদ্ধে আক্রমণ তীব্রতর করতে তাই দলের সাধারণ সম্পাদকদের নিয়ে স্ট্যাটেজি বৈঠকে বসতে চলেছেন তিনি।

 স্ট্যাটেজি বৈঠকে সোনিয়া

স্ট্যাটেজি বৈঠকে সোনিয়া

২ নভেম্বর দলের সাধারণ সম্পাদক এবং রাজ্য সভাপতিদের নিয়ে বৈঠক করবেন সোনিয়া। বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে দেশের আর্থিক মন্দা পরিস্থিতি। কীভাবে মোদী সরকারের বিরুদ্ধে এই আর্থিক মন্দা নিয়ে আক্রমণ তীব্র করা যায় তার আলোচনাই হবে এই বৈঠকে। আগামী ৫-১৫ নভেম্বর দেশ জুড়ে এই আর্থিক মন্দা নিয়ে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। প্রথমে অক্টোবরে আন্দোলন করার কথা থাকলেও দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে সেটা পিছিয়ে নভেম্বর করা হয়।

শক্তি সঞ্চয় করেছে কংগ্রেস

শক্তি সঞ্চয় করেছে কংগ্রেস

মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ফলাফল কংগ্রেস শিবিরে নতুন আশার আলো দেখিয়েছে। আশাতীত ভাবে ভাল ফল করেছে কংগ্রেস। নতুন উদ্দীপনায় তাই জেগে উঠতে চাইছে দল। এদিনের বৈঠকে সোনিয়া গান্ধী তাই দেশের আর্থিক পরিস্থিতিতে সাধারণ মানুষ যে বিপন্ন সেটা বিস্তারিত আলোচনা করবেন দলের নেতাদের সঙ্গে।

দিওয়ালির শুভেচ্ছাতেও মোদীকে খোঁচা সোনিয়ার

দিওয়ালির শুভেচ্ছাতেও মোদীকে খোঁচা সোনিয়ার

কংগ্রেস যে বিজেপি সরকারের বিরুদ্ধে এবার আক্রমণ তীব্রতর করবে তার ইঙ্গিত মিলেছিল সোনিয়া গান্ধীর দিওয়ালির শুভেচ্ছাতেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্মের কথা স্মরণ করিয়ে দিয়েই দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। সোনিয়া বলেছিলেন, দেশের কৃষকরা এবার অন্ধকারে দিওয়ালি কাটাবেন। মোদী সরকার ফসলের সহায়ক মূল্য যে ভাবে কমিয়েছেন তাতে কৃষকরা ন্যূনতম দামটিএ পাচ্ছেন না। অর্ধেক দামে তাঁদের ফসল বিক্রি করতে হচ্ছে। ফড়েদের সুবিধা করে দিয়েছে মোদী সরকার এমনই অভিযোগ করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+