লালুকে জেল থেকে বের করতে সোনিয়া-রাহুল সাহায্য করেছিল : মোদী

লালুকে জেল থেকে বের করার জন্য সমস্ত রকমের অনৈতিক পন্থা অবলম্বন করেছে কংগ্রেস। এর পরে লালুর সঙ্গে পর্দার পিছনেও অনেক রকমের চুক্তি করেছে কংগ্রেস। অথচ ভোটব্যাঙ্কে এর খারাপ প্রভাব পড়তে পারে আঁচ করে জনসভায় কখনও এই সম্পর্ককে কংগ্রেস সামনে আনতে চায় না বলে অভিযোগ মোদীর।
মোদী বলেন, মা-ছেলে কী লালুপ্রসাদ যাদবের সঙ্গে জোট বাধেনি? লালুকে জেল থেকে বের করতে তারা কী সাহায্য করেনি? তাহলে জনসম্মুখে আসতে কেন মানা করছেন তাঁরা? ওরা লালুকে বলেছেন আপনি আমাদের সঙ্গে বসবেন না, তাহলে আমরা দেশ থেকে ধুয়েমুছে যাব। এটা কী প্রবঞ্চনা নয়?
ইউপিএ সরকারকে দুর্বল ও গান্ধী পরিবারের রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত বলে কটাক্ষ করেন মোদী। তিনি বলেন একটা মৃত সরকার দেশের জন্য কিছুই ভাল করার ক্ষমতা রাখে না। দেশের এখন শক্তিশালী সরকার প্রয়োজন যারা জটিল পরিস্থিতিতে সমস্যার সমাধান করতে পারবেন।
আমরা যেখানেই যাব সেখানেই বিহারের আইএএস, আইপিএস অফিসারদের লক্ষ্য করা যায়। কিন্তু লক্ষ্মীর আগমন এখনও বাকি। পদ্ম ছাড়া তা আসবেও না। দলের চিহ্ন প্রসঙ্গে বলেন মোদী। এদিন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কারপুরী ঠাকুরের প্রসঙ্গ টেনে মোদী বলেন, অক্লান্তভাবে জনস্বার্থে কাজ করে গিয়েছেন তিনি।
এদিন বিহারে ২৭ অক্টোবরের পাটনা বিস্ফোরণের প্রসঙ্গ টেনে মোদী বলেন, ভগবান সঙ্গে ছিলেন। তাই পাটনা বিস্ফারণে আমি বেঁচে ফিরেছি। একইসঙ্গে এত বড় বিস্ফোরণের পরও সেদিন যেভাবে জনতার সমর্থন পেয়েছিলেন তার জন্য বিহারের জনতাকে ধন্যবাদ জানান মোদী।












Click it and Unblock the Notifications