Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সোনিয়া গান্ধীর বিতর্কিত মন্তব্য রাষ্ট্রপতিকে, রে রে করে উঠল বিজেপি, পরিস্থিতি সামাল দিতে ময়দানে প্রিয়াঙ্কা

কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী তার মা তথা রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীর সমর্থনে এবার মুখ খুললেন। কেননা আজই বাজেট অধিবেশন শুরু হয়েছে সংসদে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হয় এদিনের বাজেট অধিবেশন। আর সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা এক মন্তব্যের কারণে বিতর্কের মুখে পড়েন কংগ্রেসের বরিষ্ঠ নেত্রী।

প্রিয়াঙ্কা গান্ধী এদিন মায়ের সমর্থনে বলেন, "আমার মা একজন ৭৮ বছর বয়সী মহিলা। তিনি শুধুমাত্র বলেছিলেন যে রাষ্ট্রপতি অনেক লম্বা ভাষণ পড়েছেন এবং তিনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। এতে কোনো অসম্মানের অভিপ্রায় নেই। তিনি ভারতের রাষ্ট্রপতিকে সম্পূর্ণ সম্মান করেন। কিন্তু মিডিয়া বিষয়টিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে"। একই সাথে তিনি এও বলেন, "রাষ্ট্রপতি ও আমার মা, উভয়ই সম্মানিত ব্যক্তি এবং আমাদের চেয়ে অভিজ্ঞ"।

sonia gandhi

কী বলেছিলেন সোনিয়া গান্ধী?

বাজেট অধিবেশনের প্রথম দিনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে দীর্ঘ ভাষণ দেন। বর্তমান সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। সেই সময়ে, সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে বলেন, "প্রেসিডেন্ট শেষ পর্যন্ত খুব ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি খুব কমই কথা বলতে পারছেন, সত্যিই দুখের বিষয়"।

এছাড়াও, কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাষ্ট্রপতির ভাষণকে "বিরক্তিকর" বলে মন্তব্য করেছিলেন। আর তা নিয়েই অধিবেশনের প্রথম দিনই উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। বিজেপি সাংসদরা, এমনকি বিজেপি সমর্থিত অন্যান্য দলের সাংসদরা এই মন্তব্যের তীব্র নিন্দা করেন। জনসমক্ষে সোনিয়া গান্ধীকে ক্ষমা চাওয়ার কথাও বলেন অনেকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্তব্যের তীব্র নিন্দা করেন এবং কংগ্রেসের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগ তোলেন। তিনি বলেন, "রাষ্ট্রপতি এক দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন, কিন্তু কংগ্রেসের রাজপরিবার তাকে অপমান করার সিদ্ধান্ত নিয়েছে। এটি শুধুমাত্র একজন ব্যক্তি নয়, এটি পুরো আদিবাসী সম্প্রদায়ের অপমান"।

এমনকি এই বিষয়ে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকেও প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনও সোনিয়া গান্ধীর মন্তব্যের বিরোধিতা করেছে। রাষ্ট্রপতির প্রেস সচিব এক বিবৃতিতে বলেছেন, "সংসদের বাজেট অধিবেশন শুরু করতে রাষ্ট্রপতি ঘণ্টাব্যাপী ভাষণ দিয়েছিলেন, এবং কোনো পর্যায়ে তিনি ক্লান্ত হননি"।

বিবৃতিতে আরও বলা হয়, "রাষ্ট্রপতির এই মন্তব্য মর্যাদাকে আঘাত করেছে এবং এটি সত্যের অনেক দূরে। তিনি বিশ্বাস করেন যে প্রান্তিক সম্প্রদায়, নারী ও কৃষকদের জন্য কথা বলা কখনও ক্লান্তিকর হতে পারে না"।

স্বাভাবিক ভাবেই এই মুহুর্তে খানিকটা কোণঠাসা হয়ে পড়েছেন সোনিয়া গান্ধী। তাই তাঁকে সমর্থন জানাতে এবং বাকিদের ভুল প্রমাণিত করতে এবার ময়দানে নেমে পড়লেন সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+