করোনা লকডাউন বিপাকে পরিযায়ী শ্রমিকরা, প্রধানমন্ত্রী মোদীকে চিঠি সনিয়ার

দেশে হঠাৎ করে লকডাউন ঘোষণায় সব থেকে অসুবিধায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে দৃষ্টি আকর্ষণ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।

দেশে হঠাৎ করে লকডাউন ঘোষণায় সব থেকে অসুবিধায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে দৃষ্টি আকর্ষণ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। দেশ জুড়ে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে ২৫ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন শুরু হয়েছে। যার জেরে রেল এবং বিমান পরিষেবা বন্ধ থাকবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

সনিয়ার চিঠি মোদীকে

সনিয়ার চিঠি মোদীকে

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের অসুবিধা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন সনিয়া। সেখানে তিনি উল্লেখ করেছেন, সাধারণ যানবাহন না থাকায় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক শ শ মাইল হেঁটে নিজেদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে বহু মানুষ গেস্ট হাউস, কিংবা হোটেলগুলিতে আটকে পড়েছে। তাদের হাতে টাকা ফুরিয়ে গিয়েছে। দেশের এইসব নাগরিকদের ওপর লকডাউন ক্ষতিকারক প্রভাব ফেলতে শুরু করেছে। এইসব মানুষগুলোর জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন সনিয়া।

সনিয়ার উপদেশ

সনিয়ার উপদেশ

চিঠিতে সনিয়া গান্ধী বলেছেন, যেসব পরিযায়ী শ্রমিকরা বাড়ি কিংবা গ্রামের বাড়িতে যেতে চান, তাঁদের জন্য একবার পরিবহণ পরিষেবা দেওয়া হোক। এছাড়াও, হোটেল, কিংবা গেস্ট হাউজগুলিতে যেখানে যাঁরা আটকে পড়েছেন, সেখানে তাঁদের জন্য জেলাশাসককে ব্যবস্থা নিতে বলা হোক। দেশের মানুষ ভাল ভবিষ্যতের জন্য ত্যাগ স্বীকার করছেন বলেও মন্তব্য করেছেন সনিয়া।

এমপি ল্যাডের টাকা দান সনিয়ার

এমপি ল্যাডের টাকা দান সনিয়ার

কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী নিজের কেন্দ্র রায়বরেলির এমপিল্যাড ফান্ড থেকে টাকা করোনা মোকাবিলায় জন্য দান করেছেন। বিষয়টি নিয়ে তিনি রায়বরেলির জেলাশাসককে চিঠিও দিয়েছেন।

টুইটারে পরিযায়ী শ্রমিকদের কথা উল্লেখ প্রিয়ঙ্কার

টুইটারে পরিযায়ী শ্রমিকদের কথা উল্লেখ প্রিয়ঙ্কার

অন্যদিকে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী ভডরা টুইটারে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+