কোভিড পজিটিভ সোনিয়া গান্ধী, ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে ইডির ডাকের পরেই আক্রান্ত কংগ্রেস নেত্রী
ইডি সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে ডেকে পাঠিয়েছিল। আর আজ জানা গেল তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে তিনি যে অসুস্থ বা এমন কিছু কোনও আভাস মেলেনি। তিনি সম্প্রতি চিন্তন শিবিরে যোগ দিয়েছিলেন। সেখানে দলের আগামীর পথ কী হবে তা নিয়ে আলোচনা হয়। তারপর সামনেই রাজ্যসভা ভোট। তা নিয়ে প্রার্থী বাছাই করা থেকে অনেক দলীয় কাজে ব্যাস্ত ছিলেন নেত্রী। সঙ্গে দলীয় নেতাদের ক্ষোভ সামলানো তো তাঁর প্রতিদিনের কাজ হয়ে গিয়েছে। এসবের মাঝেই ইডি তাঁকে ডেকে পাঠায় ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে। আজ জানা গেল কংগ্রেস নেত্রী করোনা আক্রান্ত।

তবে শুধু সোনিয়া গান্ধী নয় , ন্যশানাল হেরাল্ড কাণ্ডে পুত্র তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও সমন পাঠায় ইডি। সূত্রের খবর অনুযায়ী, আজ ২ জুন রাহুল গান্ধী এবং ৮ জুন সোনিয়া গান্ধীকে ইডি হাজিরা দিতে বলেছিল। রাহুল গান্ধী বিদেশে। তাই তিনি সময় চেয়ে নেন।কংগ্রেসের তরফে অবশ্য রাহুল ও সোনিয়াকে ৪ জুন ইডির সামনে হাজির হওয়ার কথা বলা হয়। তার মাঝেই করোনা আক্রান্ত হন সোনিয়া গান্ধী।
১৯৩৮ সালে তৎকালীন কংগ্রেস নেতা জওহরলাল নেহরু এবং অন্য স্বাধীনতা সংগ্রামীরা ন্যাশনাল হেরল্ড সংবাদ পত্রের সূচনা করেছিলেন। মূলত ভারতের জাতীয় কংগ্রেসের উদারপন্থীরা এর পিছনে ছিলেন। সংবাদপত্রটি অ্যসোসিয়েটেড জার্নালস লিমিটেডের মাধ্যমেপ্রকাশিত হয়েছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে তা কংগ্রেসের মুখপাত্র হয়। ন্যাশনাল হেরল্ড ছাড়াও এজেএস-এর হিন্দি ও উর্দুতে দুটি প্রকাশনা ছিল। ২০০৮ সালে প্রায় ৯০ কোটি টাকা ঋণ রেখেই কাগজটি বন্ধ হয়ে যায়।
মামলা সুব্রহ্মণ্যম স্বামীর উদ্যোগে প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী দিল্লি হাইকোর্টে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে জমি দখল এবং হাজার-হাজার কোটির তহবিল অপব্যবহারের অভিযোগ করে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন গান্ধীরা একটি পাবলিক লিমিটেড কোম্পানি অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডকে একটি বেসরকারি সংস্থা ইয়ং ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে অধিগ্রহণ করেছিলেন। যার প্রধান ছিলেন রাহুল গান্ধী।
এছাড়াও প্রাক্তন আইনমন্ত্রী শান্তিভূষণ এবং এলাহাবাদ-মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মার্কন্ডেয় কাটজু বলেছিলেন অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডকে অধিগ্রহণ করার সময় অনেক শেয়ার হোল্ডারকেইনোটিশ দেওয়া হয়নি। আদালতে সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেছিলেন, বাঁকাপথে এই হাতবদলে ২০০০ কোটি টাকা বেশি সম্পদ দখল করা হয়েছিল। বাজারে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের যে ৯০.২৫ কোটি টাকা ধার ছিল তার মধ্যে ইয়ং ইন্ডিয়া লিমিটেড মাত্র ৫০ লক্ষ টাকা দেয়।












Click it and Unblock the Notifications