অশোক গেহলটের সঙ্গে কথা! কংগ্রেস সভাপতি নির্বাচনে তিনি কোন পক্ষে স্পষ্ট করলেন সোনিয়া

কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে সাংসদ শশী থারুরের সঙ্গে কথা বলার পরে এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে আলোচনা করলেন অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী। জানা গিয়েছে সোনিয়া গান্ধী অশোক গেহলটকে জানিয়েছেন,

কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে সাংসদ শশী থারুরের সঙ্গে কথা বলার পরে এবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে আলোচনা করলেন অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী। জানা গিয়েছে সোনিয়া গান্ধী অশোক গেহলটকে জানিয়েছেন, কংগ্রেসের সভাপতি নির্বাচনে তিনি কোনও পক্ষই নেবেন না।

 অশোক গেহলটের সঙ্গে কথা! কংগ্রেস সভাপতি নির্বাচনে তিনি কোন পক্ষে স্পষ্ট করলেন সোনিয়া

কংগ্রেসের সভাপতি নির্বাচনে সামনে আসছে শশী থারুর আর অশোক গেহলটের নাম। গেহলট এব্যাপারে ইঙ্গিত দেওয়ার পরে এদিন তিনি দিল্লিতে এসে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। এর আগে মঙ্গলবার রাতে জয়পুরে দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরেই কংগ্রেসের সভাপতি পদে তাঁর প্রার্থীপদ নিয়ে জল্পনা তৈরি হয়। সেই সময় তিনি বলেছিলেন, যদি সত্যিই তিনি কংগ্রেসের সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেন, তাহলে সব বিধায়কদের দিল্লি পৌঁছতে বলা হবে।

তাঁর প্রতি কংগ্রেসের নেতা-কর্মীদের ভালবাসা দেখানোর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, দলের সাংসদ তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে এব্যাপারে রাজি করানোর জন্য তিনি ফের চেষ্টা করবেন। প্রসঙ্গত সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার পরে অশোক গেহলট মুম্বই গিয়েছেন। বৃহস্পতিবার তিনি কোচিতে যাবেন। সেখানেই রাহুল গান্ধীর সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা নিয়ে সেখানে ব্যস্ত রয়েছেন। সূত্রের আরও খবর গান্ধী পরিবার চাইছে অশোক গেহলটই সর্বসম্মতভাবে কংগ্রেস সভাপতি হোন।

কংগ্রেস সাংসদ শশী থারুর যে কংগ্রেসের সভাপতি দরে জন্য লড়াই করতে চলেছেন, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল দিন দুই আগে। সোমবার শশী যখন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন, সেই সময় কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সেই সময় সোনিয়া গান্ধী শশী থারুরকে সভাপতি পদে লড়াইয়ে অনুমতি দেন বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+