মমতার সুরে সুর মিলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন সনিয়া গান্ধী!

ক্রমেই করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেশে। ক্রমেই আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই। মৃতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে। এই অবস্থায় দেশে তৃতীয় দফার লকডাউন চলছে। এই দফায় শুধু মাত্র রেডজোনগুলিতে লকডাউন চলছে। তবে এই জোনগুলির মধ্যেই দেশের সব বড় শহর থেকে শুরু করে অর্থনীতির কন্দ্রস্থলগুলি রয়েছে।

রাজ্যগুলিকে যথেষ্ট সাহায্য করছে না কেন্দ্র

রাজ্যগুলিকে যথেষ্ট সাহায্য করছে না কেন্দ্র

এই পরিস্থিতিতে কেন্দ্র রাজ্যগুলিকে যথেষ্ট সাহায্য করছে না বলে অভিযোগ তোলেন সনিয়া গান্ধী। এদিন করোনা নিয়ে আলোচনা করতে এদিন কংগ্রেস-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ডেকেছিলেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী। সেখানেই কেন্দ্রের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে বললেন, 'আগামী ১৭ মে'র পর কী? এবং ১৭ মে' পর কীভাবে (হবে)? কোন মাপকাঠি অনুযায়ী কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিচ্ছে, কতদিন লকডাউন চলবে।'

মমতার সুরেই কথা বললেন সনিয়া

মমতার সুরেই কথা বললেন সনিয়া

এরপর তিনি প্রশ্ন তোলেন যে রাজ্যগুলির সঙ্গে কোনও রকম আলোচনা না করেই কী ভাবে রেডজোন নির্ধারণ করতে পারে কেন্দ্র। প্রসঙ্গত, কয়েকদিন আগেই এই প্রসঙ্গেই রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে ওঠে। চলে চিঠি বিনিময়। আর এদিন কেন্দ্রের বিরুদ্ধে মমতার সুরেই প্রায় কথা বললেন কংগ্রেস নেত্রী।

দেশের কৃষকদের বিষয়ে সনিয়ার বক্তব্য

দেশের কৃষকদের বিষয়ে সনিয়ার বক্তব্য

দেশের কৃষকদের বিষয়ে সনিয়া বলেন, 'আমরা আমাদের দেশের কৃষকদের বিশেষত পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের ধন্যবাদ জানাই। কেননা তাঁরা সমস্ত অসুবিধা সত্ত্বেও দুর্দান্ত গমের ফলন দিয়েছেন এবং দেশের খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছেন।'

সনিয়াকে গেহলটের অভিযোগ

সনিয়াকে গেহলটের অভিযোগ

এদিকে এদিন এই বৈঠকে অশোক গেহলট বলেন, 'যদি সরকার বিরাট এক ত্রাণ প্যাকেজ ঘোষণা না করে, তবে এরপর রাজ্য তথা গোটা দেশ কীভাবে চলবে? এই পরিস্থিতিতে আমরা দশ হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছি। রাজ্যগুলি ত্রাণ প্যাকেজের জন্য প্রধানমন্ত্রীকে লাগাতার অনুরোধ করে যাচ্ছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত ভারত সরকারের কাছ থেকে সেভাবে কিছু সাহায্য পাইনি।'

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অভিযোগ

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অভিযোগ

সনিয়া গান্ধীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের সময়, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, 'সরকার দিল্লিতে বসে থেকে কোনও বাস্তব পরিস্থিতি না জেনেই কোভিড -১৯ এর প্রকোপের এলাকাগুলোকে ভাগ করছে, যা উদ্বেগজনক।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+