জনাদেশের অপব্যবহার করছে মোদী সরকার, বিস্ফোরক অভিযোগ সোনিয়া গান্ধীর
জনাদেশের অপব্যবহার করা মোদী সরকার ফ্যাশনে পরিণত করেছে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শুধু সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ করে আর বিপ্লব করে লাভ হবে না।
জনাদেশের অপব্যবহার করা মোদী সরকার ফ্যাশনে পরিণত করেছে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শুধু সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ করে আর বিপ্লব করে লাভ হবে না। সুপরিকল্পিত আন্দোলনে নামতে হবে তীব্র ধিক্কার জানিয়েছেন সোনিয়া।

সোনিয়ার বিস্ফোরক অভিযোগ
জনতার রায়েই নির্বাতিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই জনাদেশেরই অপব্যবহার করে চলেছেন তিনি। এমনই অভিযোগ করেছেন কংগ্রেসের ভারপ্রাপ্ত সভানেত্রী সোনিয়া গান্ধী। দেশবাসীর অনেক অাশা নিয়ে তাঁকে নির্বাচিত করেছিলেন। তার কোনওটাই পূরণ করতে পারছেন না তিনি। উল্টে ক্ষমতার অপব্যবহার করে চলেছেন তিনি। গণতন্ত্র রক্ষা করতে তাই পরিকল্পিত আন্দোলনে নামার ডাক দিয়েছেন সোনিয়া গান্ধী।

গ্রামে-শহরে আন্দোলন গড়ে তোলার ডাক
মোদীর অপশাসনের বিরুদ্ধে গ্রামে গ্রামে , শহরে-শহরে আন্দোলন জোরদার করার ডাক দিয়েছেন সোনিয়া গান্ধী। কংগ্রেস নেত্রীর দাবি, শুধু মাত্র সোশ্যাল মিডিয়া প্রতিবাদ বা বিপ্লব করলেই হবে না। ময়দানে নেমে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। মোদীর অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন সোনিয়া।

আন্দোলন তীব্র করতে চায় কংগ্রেস
সামনেই কয়েকটি রাজ্যেল বিধানসভা ভোট। ফের অস্তিত্ব জানান দিতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস শিবির। সোনিয়া গান্ধীর নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তারা। দায়িত্ব নেওয়ার পরেই বেশ কিছু পদের রদবদল করেছেন তিনি। দলের অন্তর্দ্বন্দ্ব মেটাতে উদ্যোগ নিয়েছে। এমনকী দলের নতুন মুখপাত্রও নির্বাচিত করেছেন সোনিয়া। এরই মধ্যে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এগোচ্ছেন তিনি।
প্রথমেই দলের সদস্য সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন সভানেত্রী। জনসংযোগ বাড়াতে দলের শীর্ষ নেতাদের এমনকী মুখ্যমন্ত্রীদেরও বুথ স্তরের কর্মীদের সঙ্গে আলোচনায় বসতে বলেছেন সোনিয়া। এবং তাঁদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করার নির্দেশ দিয়েছেন। দেশের এই আর্থিক মন্দার পরিস্থিতিটাকে মোদী সরকারের বিরুদ্ধে হাতিয়ার করতে কোনও সময় নষ্ট করতে চান না তিনি।












Click it and Unblock the Notifications