প্রয়াত সোনিয়া গান্ধীর মা পাওলো মাইনো, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী মোদী
প্রয়াত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলো মাইনো। আজ বুধবার ইতালিতে নিজস্ব বাসভবনেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার পরেও শোকে বিহ্বল সোনিয়া গান্ধী। শোকস্তব্ধ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও। ঘটনার প
Sonia Gandhi Mother Death: প্রয়াত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলো মাইনো। আজ বুধবার ইতালিতে নিজস্ব বাসভবনেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার পরেও শোকে বিহ্বল সোনিয়া গান্ধী। শোকস্তব্ধ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও। ঘটনার পরেই এমনটা জানিয়েছেন কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ।

টুইটে তিনি লিখছেন, ৩১ আগস্ট মঙ্গলবার পাওলাকে চিরদিনের জন্যে বিদায় জানানো হয়েছে।
কংগ্রেস একটি বিবৃতি জারি করে গত কয়েকদিন আগেই জানায়, সোনিয়া গান্ধী তার ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সাথে বিদেশে যাবেন। বিবৃতিতে বলা হয়েছে যে নয়াদিল্লিতে ফেরার আগে সোনিয়া তার অসুস্থ মাকেও দেখতে যাবেন। সেই মতো এই মুহূর্তে ইতালিতে রয়েছেন সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। তাদের সঙ্গেই রয়েছন রাহুল গান্ধীও। শেষ বেলায় পাওলোর সঙ্গে ছিল গোটা পরিবার। সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন পাওলো মাইনো।
Smt. Sonia Gandhi’s mother, Mrs. Paola Maino passed away at her home in Italy on Saturday the 27th August, 2022. The funeral took place yesterday.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 31, 2022
তবে এই ঘটনার পরেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর মৃত্যুতে আমার সমবেদনা। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তিতে শান্তি দিন। এই শোকের মুহুর্তে পুরো পরিবারের পাশে রয়েছি বলেও দাবি মোদীর। শুধু টুইটেই নয়, ফোনেও সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। যদিও এই নবিষয়ে সরকারি ভাবে কোনও তথ্য দেওয়া হয়নি।
সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকপ্রকাশ করেছেন একাধিক কংগ্রেস নেতা। মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। সোনিয়া জি, রাহুল জি, প্রিয়াঙ্কা জি এবং পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। ঈশ্বর তাদের এই ক্ষতি সহ্য করার শক্তি দিন এবং আত্মা শান্তিতে থাকুক, টুইটে বার্তা অশোক গেহলটের।
Condolences to Sonia Gandhi Ji on the passing away of her mother, Mrs. Paola Maino. May her soul rest in peace. In this hour of grief, my thoughts are with the entire family.
— Narendra Modi (@narendramodi) August 31, 2022
অন্যদিকে কংগ্রেস সাংসদ মনীশ তেওয়ারি টুইট করেছেন, "কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।












Click it and Unblock the Notifications