শেখ হাসিনার সঙ্গে বৈঠক সনিয়া, মনমোহনের! দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই বৈঠকে উপস্থিত ছিলন বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই বৈঠকে উপস্থিত ছিলন বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা। কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী ভদরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, এই বৈঠকে কংগ্রেস নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার পদ্ধতি নিয়ে আলোচনা করেন। চারদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বাংলাদেশের সব থেকে সময়ের প্রধানমন্ত্রী। তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসেন ২০০৯ সালে। সেই সময় কেন্দ্রে ছিল কংগ্রেস নেতৃত্বাধীন দ্বিতীয় ইউপিএ সরকার। আর ২০১১ সালে প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং বাংলাদেশ সফর করেছিলেন।
শনিবারেই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। দুপক্ষের মধ্যে সাতটি চুক্তি সাক্ষরিত হয়। যার মধ্যে উল্লেখযোগ্য একটি হল যুগ্মভাবে উপকূল এলাকায় নজরদারি। দুপক্ষের আলোচনা উঠে এসেছিল সন্ত্রাসবাদের মতো বিষয়ও। সেখানেও এই অঞ্চলে শান্তি নিরাপত্তা এবং স্থায়িত্বের বার্তা দেওয়া হয়েছে। দুপক্ষের আলোচনায় ছিল প্রতিরক্ষার মতো বিষয়ও।
দুদেশের আলোচনায় ত্রিপুরার সাব্রুম শহরে জলের যএাগান দিতে ফেনি নদী থেকে ১.৮২ কিউসেক জল দেওয়ার ব্যাপারেও চুক্তি স্বাক্ষরিত হয়েছে।












Click it and Unblock the Notifications