এবারও কংগ্রেস হরিয়ানার ক্ষমতায় ফিরছে না! প্রবীণ নেতাদের আলোচনায় আসন সংখ্যা নিয়ে চাঞ্চল্য

অভিযোগটা উঠেছিল টিকিট বিলি নিয়ে অন্তর্দ্বন্দ্বের। এবার হরিয়ানায় দলের পরিস্থিতি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কার্যত কটাক্ষই কললেন সনিয়া গান্ধীর কাছের বলে পরিচিত আহমেদ প্যাটেল। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্

অভিযোগটা উঠেছিল টিকিট বিলি নিয়ে অন্তর্দ্বন্দ্বের। এবার হরিয়ানায় দলের পরিস্থিতি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কার্যত কটাক্ষই কললেন সনিয়া গান্ধীর কাছের বলে পরিচিত আহমেদ প্যাটেল। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দার সিং হুডাকে প্রশ্ন করেন কংগ্রেস কোথায় গিয়েছে।

এবারও কংগ্রেস হরিয়ানার ক্ষমতায় ফিরছে না! প্রবীণ নেতাদের আলোচনায় আসন সংখ্যা নিয়ে চাঞ্চল্য

ইতিমধ্যেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেটি সম্ভবত বুধবার তোলা হয়েছে পার্লামেন্ট হাউস কমপ্লেক্সে। যেখানে দেখা যাচ্ছে, হরিয়ানার বর্ষীয়ান নেতা ভূপিন্দার সিং হুড়া, আহমেদ প্যাটেল এবং হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম নবি আজাদকে। প্রবীণ নেতাদের কথোপকথনে উঠে আসছে হরিয়ানায় কংগ্রেসের আসন সংখ্যা ১৪ তেই থেমে যেতে পারে। প্রসঙ্গত হরিয়ানা বিধানসভায় মোট আসন সংখ্যা ৯০।

ভিডিও-তে আহমেদে প্যাটেলকে দৃশ্যতই আপসেট লাগছে। তিনি হুডাকে প্রশ্ন করছেন, রাজ্যে কংগ্রেস এত দুর্বল কেন। পাল্টা তাকেই প্রশ্ন করতে শোনা যাচ্ছে দলটা যাচ্ছে কোথায়।

এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, ড্যামেল কন্ট্রোলে নামে কংগ্রেস।

এই ভিডিও সামনে আসার আগেই অবশ্য হরিয়ানা কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বুধবার বিকেল তিনটেয় নয়াদিল্লিতে কংগ্রেস সদর দফতরের সামনে বিক্ষোভ দেখানো শুরু হয়। যা পৌঁছে যায় দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধীর বাড়ির সামনেও। চাঞ্চল্যকর অভিযোগ করে হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানোয়ার বলেন, সোহনা বিধানসভা কেন্দ্রের টিকিট বিক্রি করা হয়েছে ৫ কোটি টাকায়।

এর আগে হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন প্রধান অভিযোগ করেছিলেন, গত পাঁচ বছর যাঁরা দলের হয়ে কাজ করেছেন, টিকিট বিলিতে তাঁদের অবজ্ঞা করা হয়েছে। আর যাঁরা দলের বিরুদ্ধে কাজ করেছেন, তাঁদের টিকিট দেওয়ার অভিযোগ করেছেন তিনি। এব্যাপারে তিনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার দিকে আঙুল তুলেছিলেন। নেতার সুরে সুর মিলিয়েছিলেন কর্মীরাও। তাঁরা বলছিলেন, যাঁরা এসি তে থাকেন তাঁদেরকেই টিকিট দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+