প্রশান্ত কিশোরকে সোনিয়া দিতে পারেন আকর্ষণীয় প্রস্তাব! কংগ্রেসে যোগদানের আগে চমক দিতে পারেন ভোটকুশলীও
প্রশান্ত কিশোরকে সোনিয়া দিতে পারেন আকর্ষণীয় প্রস্তাব! কংগ্রেসে যোগদানের আগে চমক দিতে পারেন ভোটকুশলীও
গত কয়েকদিনে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং কংগ্রেস (Congress) শীর্ষ নেতৃত্বের একাধিক বৈঠক করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সূত্রের খবর অনুযায়ী, সোনিয়া গান্ধী প্রশান্ত কিশোরকে কংগ্রেসে নিতে একরকমের মনস্থির করেছেন। তবে তার আগে প্রশান্ত কিশোরের সঙ্গে চূড়ান্ত আলোচনা করবেন সোনিয়া গান্ধী। সেই বৈঠকেই প্রশান্ত কিশোরকে দলীয় পদের ব্যাপারে সোনিয়া দান্ধী প্রস্তাব দিতে পারেন বলে জানা গিয়েছে।

এবার কী করবেন প্রশান্ত কিশোর
২০২৪ নিয়ে কংগ্রেসের সামনে প্রস্তাব রেখেছেন প্রশান্ত কিশোর। বিজেপির কাছে প্রায় সব হারানো কংগ্রেসের তেমন কোনও বিকল্পও নেই প্রশান্ত কিশোরের প্রস্তাব নামা ছাড়া। তবে প্রশান্ত কিশোরের আস্তিনেও বেশ কিছু কার্ড লুকনো আছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদি গান্ধী যদি তাঁকে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দেন, তাহলে তিনি কিছু সময় নিতে পারেন বলেও সূত্রের খবর।

প্রশান্ত কিশোর কথা বলতে পারেন বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে
২০২১-এর নির্বাচনে দেশের দুই প্রান্তে দুই বিজেপি বিরোধী মুখকে মুখ্যমন্ত্রীর আসনে ফেরাতে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর। তাঁরা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এমকে স্ট্যালিন। এছাড়াও কয়েকটি রাজ্যে প্রথাগতভাবে বিজেপি বিরোধী মুখ মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন। তাঁরা হলেন অন্ধ্রপ্রদেশষের ওয়াইএস জগনমোহন রেড্ডি, তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও এবং মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে। কংগ্রেসে যোগদানের আগে এইসব মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশান্ত কিশোর বৈঠক করতে পারেন বলেও শোনা যাচ্ছে।
এইসব মুখ্যমন্ত্রীদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের কারণও রয়েছে। কেননা তাঁর যেসব রাজ্যের মুখ্যমন্ত্রী, সেইসব রাজ্যে লোকসভায় ১০০টির বেশি আসন রয়েছে। প্রশান্ত কিশোরের সঙ্গে এইসব মুখ্যমন্ত্রীদের সম্পর্কও ভাল। ফলে তাঁদেরকে কাজে লাগিয়ে আগে থেকেই মসৃণ বোঝাপড়ায় আসতে চাইছেন প্রশান্ত কিশোর। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কংগ্রেসে যোগ দিতে কোনও প্রাথমিক শর্ত নয়
গত কয়েকদিনে প্রশান্ত কিশোর সোনিয়া গান্ধী ছাড়াও, রাহুল গান্ধী-প্রিয়ঙ্গা গান্ধী, কেসি বেনুগোপাল, পি চিদাম্বরম, কমলনাথ, দিগ্বিজয় সিং-এর মতো নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সব বৈঠকেরই মূল আলোচ্য বিষয় ছিল কংগ্রেসের সাংগঠনিক পুনর্গঠন এবং ২০২৪-এর নির্বাচনের প্রস্তুতি। সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেসের অনেক শীর্ষ নেতা প্রশান্ত কিশোরকে কংগ্রেসে যোগ দিতে বলেছেন। তবে প্রশান্ত কিশোর কোনও প্রাথমিক শর্তে কংগ্রেসে যোগ দিতে চাইছেন না। অন্যদিকে তিনি নিজে, সহ-সভাপতি হলে কংগ্রেসে যোগদান করবেন, এমন তথ্যও অস্বীকার করা হয়েছে প্রশান্ত কিশোরের তরফ থেকে।

যাবতীয় দায়িত্ব সোনিয়ার কাঁধে
সূত্রের খবর অনুযায়ী, প্রশান্ত কিশোর কংগ্রেস শীর্য নেতৃত্বের সামনে যেসব প্রস্তাব রেখেছিলেন, তা প্রাথমিক ভাবে যুক্তিগ্রাহ্য বলেই মনে করছে শতাব্দী প্রাচীন দল। অন্যদিকে কংগ্রেসে যোগ দিলে প্রশান্ত কিশোরের পদ কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের তরফে সোনিয়া গান্ধীকে ছাড়া হয়েছে বলে সূত্রের খবর। তবে গান্ধী পরিবার প্রশান্ত কিশোরকে গুরুত্ব এবং প্রাধান্য দিতে আগ্রহী বলে জানা গিয়েছে।

অতীতে রাজনীতির বাইরে অনেকেই কংগ্রেসে যোগ দিয়েছেন
অতীতে দেখা গিয়েছে, রাজনীতির বাইরে অনেকেই কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এঁদের মধ্যে রয়েছেন নন্দন নিলেকানি, স্যাম পিত্রোদা, মন্টেক সিং আলুওয়ালিয়া যেমন ছিলেন, ঠিলেন টিএন কৃষ্ণমূর্তি, এন গোপালস্বামী, এসওয়াই কুরেশির মতো ব্যক্তিও ছিলেন। ফলে সেক্ষেত্রে প্রশান্ত কিশোরের বিষয়টি শতাব্দী প্রাচীন এই দলের কাছে নতুন কোনও ঘটনা নয়।












Click it and Unblock the Notifications