Sonia Gandhi: শ্রীনগর সফর থেকে ফিরেই অসুস্থ, বুকে সংক্রমণ নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী ফের অসুস্থ হয়ে পড়লেন। শ্রীনগর সফর থেকে ফিরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। বুকে সংক্রমণ নিয়ে সোনিয়া গান্ধী শনিবার সন্ধ্যায় দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর চিকিৎসায় গড়া হয়েছে মেডিকেল বোর্ড।

কিছুদিন ধরেই সোনিয়া গান্ধী বুকে সংক্রমণে ভুগছিলেন। তাঁকে হাসপাতালে নিয়মিত চেক-আপের কথা বলা হয়েছিল। কিন্তু তিনি সম্র্ণতি কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়ায় নিয়মিত চেক-আপ করতে পারেননি। ফলেই বুকের সংক্রমণ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়। তার ফলেই তঁকে ভর্তি হয়ে হয় হাসপাতালে।

Sonia Gandhi

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দিল্লির হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা বলেন, তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে প্রয়োজনীয় সমস্ত ওষুদ দেওয়া হয়েছে। নেওয়া হয়েছে সমস্তরকম মেডিকেল ব্যবস্থা। চিকিৎসকরা আশাবাদী, খুব শীঘ্রই তিন সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন।

উত্তরপ্রদেশের রায়বেরেলির সাংসদ সোনিয়া গান্ধী। ৭৬ বছর বয়সী কংগ্রেস নেত্রী সম্প্রতি মুম্বইয়ে ইন্ডিয়া জোটের সমাবেশ যোগ দিয়েছিলেন। তার আগে তিনি গিয়েছিলেন কাশ্মীরে শ্রীনগর সফরে। শ্রীনগর সফর থেকে ফেরার পর থেকেই তিনি ভুগছিলেন। অসুস্থ শরীর নিয়েই তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছিলেন।

এবার তাঁর শরীরে ফের বাসা বাঁধল সংক্রমণ। শনিবার সংক্রমণের মাত্রা বাড়ায় তাঁকে কোনও ঝুঁকি না নিয়ে ভর্তি করা হয় হাসপাতালে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও তাঁদের কর্মসূচি ফেলে চলে আসেন হাসপাতালে। তাঁরাও আশা করেন শীঘ্রই মাকে সুস্থ করে নিয়ে ফিরবেন বাড়িতে। চিকিৎসকরাও তাঁদের আশ্বস্ত করেছেন। শীঘ্রই বাড়ি ফিরবেন সোনিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+