টার্গেট ২০২৪, মোদী সরকারের বিরুদ্ধে কৌশল রচনায় জোট-বৈঠকে সোনিয়া-মমতারা

টার্গেট ২০২৪, মোদী সরকারের বিরুদ্ধে কৌশল রচনায় জোট-বৈঠকে সোনিয়া-মমতারা

২০২৪-এর লক্ষ্যে এখন থেকেই জোট-গড়ার পরিকল্পনা শুরু করেছেন বিরোধীরা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে কৌশল রচনা করতে এবার মিলিত হলেন বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ শীর্ষ নেতা। সোনিয়া গান্ধীর পৌরহিত্যে শুক্রবার একটি ভার্চুয়াল বৈঠক হয়। এই বৈঠকে থাকছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রাহুল গান্ধীও।

কংগ্রেস-তৃণমূল ছাড়া আর যে সব দল জোট-বৈঠকে

কংগ্রেস-তৃণমূল ছাড়া আর যে সব দল জোট-বৈঠকে

এদিন সোনিয়া গান্ধীর ডাকে জোট বৈঠকে ভার্চুয়ালি হাজির ছিল তৃণমূল, এনসিপি, ডিএমকে, শিবসেনা, জেএমএম, সিপিআই, সিপিএম, এনসি, আরজেডি, এআইইউডিএফ, ভিসিকে, লোকতান্ত্রিক জনতা দল, জেডিএস, আরএলডি, আরএসপি, কেরালা কংগ্রেস মণি, পিডিপি-সহ ১৯টি রাজনৈতিক দল। কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্ব বা প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়েছিলেন।

কংগ্রেস-সহ ১৯ দলের বৈঠকে যাঁদের ঊজ্জ্বল উপস্থিতি

কংগ্রেস-সহ ১৯ দলের বৈঠকে যাঁদের ঊজ্জ্বল উপস্থিতি

কংগ্রেসের সঙ্গে ১৯টি দল হাজির থাকলেও সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি বা বিএসপি এই বৈঠক এড়িয়ে যায়। বিরোধী দলের শীর্ষ নেতাদের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি প্রধান শারদ পাওয়ারের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল এই বৈঠকে। এছাড়া ছিলেন ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ, ডিএমকে-র এম কে স্ট্যালিন, জেএমএম-এর হেমন্ত সোরেন, এলজেডির শারদ যাদব এবং সিপিএমের সীতারাম ইয়েচুরি প্রমুখ।

সবাইকে এক হয়ে লড়াইয়ের বার্তা সোনিয়ার

সবাইকে এক হয়ে লড়াইয়ের বার্তা সোনিয়ার

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবসে এই সভাটি অনুষ্ঠিত হল। এই বিশেষ দিনে কংগ্রেস উদ্যোগ নিল কেন্দ্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিভিন্ন বিরোধী দলকে একত্রিত করে এবং আসন্ন বিধানসভা ও লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে। কংগ্রেস সভানেত্রী বিজেপির বিরুদ্ধে সবাইকে এক হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন।

দেশের স্বার্থে আমাদের এক হতে হবে

দেশের স্বার্থে আমাদের এক হতে হবে

২০২৪-কে টার্গেট করে জোট-বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, প্রত্যেক দলেরই সমস্যা থাকে এক জোট হয়ে লড়াইয়ে। সেইসব ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করে দেশের স্বার্থে আমাদের এক হতে হবে। কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুভিত্তিক লড়াই জোরদার করতে হবে। পেগাসাস, পেট্রোপণ্য-সহ বিরোধীদের হাত অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলি তুলে ধরে লড়াইকে সঙ্ঘবদ্ধ রূপ দিতে হবে।

বিজেপি-বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের আহ্বান সোনিয়ার

বিজেপি-বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের আহ্বান সোনিয়ার

এদিনের বৈঠকে অনেক বিজেপি-বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। তাঁদেরও বিজেপির বিরুদ্ধে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, কৃষকদের সমস্যা, কোভিড ব্যবস্থাপনার মতো ইস্যুতে আক্রমণকে তীক্ষ্ণ করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া সংসদে পেগাসাস, কৃষি আইন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইত্যাদির বিরুদ্ধে আওয়াজ তুলতে বললেন সোনিয়া গান্ধী।

আন্দোলনের মধ্য দিয়েই বিরোধী ঐক্য জোরদার

আন্দোলনের মধ্য দিয়েই বিরোধী ঐক্য জোরদার

বেশ কয়েকটি বিরোধী দল সংসদের সদ্য সমাপ্ত বর্ষা অধিবেশনের সময় ঐক্যের প্রদর্শন করেছিল। তাঁরা কৃষি আইন এবং অন্যান্য বিষয় ছাড়াও পেগাসাস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াই চালিয়েছিল। এই সব আন্দোলনই পারে বিরোধী ঐক্যকে সঙ্ঘবদ্ধ করতে। আন্দোলনের মধ্য দিয়েই বিরোধী ঐক্য জোরদার হয়ে উঠবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+