ছেড়েছেন দলের সভাপতির পদ! কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে সনিয়ার চিঠি দেওয়া নিয়ে জল্পনা
ছেড়েছেন দলের সভাপতির পদ! কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে সনিয়ার চিঠি দেওয়া নিয়ে জল্পনা
দলের অন্তবর্তী সভাপতির পদে ইস্তফা দিয়েছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, রবিবার দলের অভ্যন্তরে এমনটাই জানিয়েছেন সনিয়া গান্ধী। এর আগে দলের ২৩ জন নেতা দলের নেতৃত্বে খোলনলচে পরিবর্তনের দাবি করে চিঠি দিয়েছিলেন তাঁকে।

জানিয়েছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে
সূত্রের খবর অনুযায়ী, পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে সনিয়া গান্ধী কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে চিঠি দিয়েছেন।

সোমবার বসছে ওয়ার্কিং কমিটি
আগে থেকেই সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বৈঠক হওয়ার কথা ছিল। তার আগেই সনিয়া গান্ধী নিজের সিদ্ধান্তের কথা জানান। সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠকে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা করা হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কংগ্রেস মুখপত্রের অস্বীকার
যদিও কংগ্রেসের প্রধান মুখপত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, নেতৃত্ব পরিবর্তন নিয়ে সেরকম কোনও সিদ্ধান্ত হয়নি। সনিয়া গান্ধী এমন কোনও কথা বলেননি বলেও দাবি করেছেন তিনি।

এবার গান্ধী পরিবারের বাইরে থেকে সভাপতি হওয়ার সম্ভাবনা
সনিয়া গান্ধী বর্তমানে কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। এই দায়িত্ব নেওয়ার সময়ই সনিয়া গান্ধী শর্ত দিয়েছিলেন, দল যেন তাড়াতাড়ি তাঁর পরিবর্ত খুঁজে নেয়।
দলের সভাপতির পদ থেকে রাহুল গান্ধী ইস্তফা দিয়েছিলেন ২০১৯-এর ২৫ মে। সেই সময় দলের পদাধিকারীরা তাঁকে বারবার অনুরোধ করলেন, তা রাখেননি রাহুল গান্ধী। তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে গান্ধী পরিবারের বাইরে দলের সভাপতির পক্ষে সওয়াল করেছিলেন। সেই সময় সনিয়া গান্ধী উল্লেখ করে বলেছিলেন, নতুন সভাপতি করা হোক গান্ধী পরিবারের বাইরে থেকে।












Click it and Unblock the Notifications