CAA ইস্যু: অমিত শাহকে উত্তরপূর্বে যাওয়ার চ্যালেঞ্জ! সোনিয়া দাগলেন তোপ
নাগরিকত্ব ইস্যুতে এবার সোনিয়া গান্ধীর তোপের মুখে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ইস্যুতে গতকাল থেকেই উত্তপ্ত রাজধানী দিল্লি। নাগরিকত্ব বিল যেদিন থেকে পাশ হয় সেদিন থেকেই উত্তরপূর্ব অশান্ত। সেই অশান্তির আঁচ ছড়িয়ে পড়ে উত্তরপূর্বে। আর সেই ইস্যুতে এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।

এক বিবৃতি প্রকাশ করে কংগ্রেসের সভানেত্রী জানান,' নাগরিকদের অধিকার রক্ষা, সরকারের দায়িত্ব।দেশের শান্তি বজায় রাখা সরকারের দায়িত্ব। কিন্তু বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নিজেই নিজের নাগরিকদের আক্রমণ করেছে। মোদী সরকার হিংসায় মদত দিচ্ছে। ..' এরপরই তিনি বিবৃতিতে জানান, মোদী সরকার বিভেদ সৃষ্টি করছে দেশের যুবসমাজকে ভস্মীভূত করে দিয়েছে।
প্রসঙ্গত, কংগ্রেসেরর তরফে দেশ জুড়ে হিংসার আহ্বান জাানানো হচ্ছে বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত সকলেই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন। এদিকে, কংগ্রেসের তরফে এদিন দিল্লির ইন্ডিয়া গেটের সামনে প্রতীকী ধর্নায় বসেন সনিয়া কন্যা তথা কংগ্রেসের নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। তিনিও এদিন তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications