জনগণের থেকে লাভ তুলছে সরকার!জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মোদীকে চিঠি সনিয়ার
জনগণের থেকে লাভ তুলছে সরকার!জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মোদীকে চিঠি সনিয়ার
জ্বালানির সাম্প্রতিক মূল্য বৃদ্ধির নিন্দা করে তা প্রত্যাহারের দাবি তুললেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। এদিন তিনি বিষয়টি নিয়ে একটি চিঠিও পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, সাম্প্রতিক করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত সংবেদনশীল নয়। এই সিদ্ধান্ত অসতর্কিতও বটে।

জনগণের থেকে লাভ তুলছে সরকার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া চিঠিতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী উল্লেখ করেছেন, জনগণের থেকে লাভ করা ছাড়া সরকার আর কিছুই করছে না এই পরিস্থিতিতে।

৭ জুন থেকে একটানা ১০ দিন দাম বৃদ্ধি
একটানা ৮২ দিন তেলের দামে নিম্নগতি বজায় থাকার পর দেশের তেল কোম্পানিগুলি ৭ জুন থেকে বাড়িয়ে চলেছে তেলের দাম। এখনও পর্যন্ত গত ১০ দিনে পেট্রোলে ৪.৯৮ পয়সা ও ডিজেলে ৫.২৩ পয়সা দাম বৃদ্ধি হয়েছে।

খারাপ সময় চলছে
সনিয়া গান্ধী তাঁর চিঠিতে বলেছেন, এই ঘটনায় তিনি দুঃখিত। তিনি বলেছেন, মার্চ মাস থেকে দেশের জনগণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। সেই পরিস্থিতি জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে সংবেদনশীলতার অভাব বলে মন্তব্য করেছেন তিনি।

সরকারের ঘরে যাবে ২.৬ লক্ষ কোটি টাকা
সনিয়া গান্ধী বলেছেন, জ্বালানিতে সরকারের এই মূল্য বৃদ্ধি এবং এর আগে জ্বালানিতে কর চাপানোয় সরকারের ঘরে ২.৬ লক্ষ কোটি টাকা যাবে।

সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
চিঠিতে সনিয়া গান্ধী জ্বালানির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি তুলেছেন। তেলের কম মূল্যের সুবিধা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার দাবি তুলেছেন তিনি।












Click it and Unblock the Notifications