মহারাষ্ট্র ও হরিয়ানা ভোটের ফলাফল প্রকাশের অপেক্ষা, ঝড় উঠতে চলেছে জাতীয় কংগ্রেসে
মহারাষ্ট্র ও হরিয়ানা ভোটের ফলাফল প্রকাশের পরই কংগ্রেসে ঝড় উঠতে চলেছে। বুথ ফেরত সমীক্ষা বিজেপির পক্ষে রায় দিয়েছে। তা সত্যি হলেই কংগ্রেসে ঝড়
মহারাষ্ট্র ও হরিয়ানা ভোটের ফলাফল প্রকাশের পরই জাতীয় কংগ্রেসে ঝড় উঠতে চলেছে। বুথ ফেরত সমীক্ষা বিজেপির পক্ষে রায় দিয়েছে। তা সত্যি হলেই কংগ্রেসে ঝড় উঠবে। ঝড় তুলবেন খোদ সোনিয়া গান্ধী। কংগ্রেসের হেভিওয়েট নেতাদের কাঁদে কোপ পড়তে পারে এর ফলে। কড়া হতে পারেন সোনিয়া গান্ধী।

রদবদল ঘটতে পারে কংগ্রেসে
কংগ্রেস সূ্ত্রে জানা গিয়েছে এই নির্বাচনের পর ব্যাপক রদবদল ঘটতে পারে কংগ্রেসে। সোনিয়া গান্ধী দলের কয়েকজন প্রবীণ ও প্রভাবশালী নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারেন। ভোটের আগে থেকেই দলের মধ্যে নানা বিতর্ক, বিদ্রোহ দানা বেঁধেছে।

দলের গাছাড়া ভাব, সোনিয়ার ব্যবস্থা
রাহুল গান্ধী সভাপতি হওয়ার পর দলের নবীনরা আসায় বুক বেঁধেছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনে আদতে কোনও ফল হয়নি। কিছু নেতা পিছন থেকে ছুরি মেরেছিল বলেই কংগ্রেসের সোচনীয় হাল হয়েছে। লোকসভা নির্বাচনের পর দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেও দলসংঘটিত না হয়ে হঠকারী মন্তব্য করে ও সিদ্ধান্ত নিয়ে বিজেপিকে সুবিধা করে দিয়েছে।

কাঁটা দিয়ে কাঁটা তুলবেন সোনিয়া
এখন দেখার সোনিয়া গান্ধী সভাপতির ব্যাটন নেওয়ার পর কী ব্যবস্থা নেন। এবং কাদের ডানা ছাঁটেন এবং সতর্ক করেন। এই তালিকায় রয়েছে অনেক সিনিয়র নেতা। অভিষেক মনু সিংভি থেকে শুরু করে আহমেদ প্যাটেল কিংবা অন্যান্যরাও। সোনিয়া চাইছেন কাঁটা দিয়ে কাঁটা তুলতে।

রাহুলের চলার পথ কণ্টকমুক্ত করতে
এখন দেখার রাহুলের চলার পথ কণ্টকমুক্ত করার কাজ কতটা সারতে পারেন সোনিয়া গান্ধী। আর তাঁর পদক্ষেপে দল কতটা লাভবান হয়, তাও দেখার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। এদিকে গান্ধী পরিবারের দিকে আঙুল তুলেছে শরদ পাওয়ারের এনসিপিও। কেন সোনিা গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী প্রচারে এলেন না মহারাষ্ট্রে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন এনসিপির নেতারা।












Click it and Unblock the Notifications