Adhir Ranjan Chowdhury Suspended: সাসপেন্ড অধীর, জরুরি বৈঠক ডাকলেন সোনিয়া গান্ধী

Adhir Ranjan Chowdhury Suspended: লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী। অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। প্রিভিলেজ কমিটি কোনও সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সাসপেন্ড থাকবেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। আর তা যথেষ্ট অস্বস্তির কারণ কংগ্রেসের কাছে।

আর এই অবস্থায় জরুরি বৈঠক ডাকলেন সোনিয়া গান্ধী। সংসদের সিপিপি অফিসে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আর তা সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হবে বলে জানা গিয়েছে। যেখানে রাহুল গান্ধী, সোনয়া গান্ধী সহ সমস্ত সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

জরুরি বৈঠক ডাকলেন সোনিয়া গান্ধী

লোকসভার দলনেতার সাসপেনশনের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে হাঁটতে চায় কংগ্রেস। আর সেই রণকৌশল ঠিক করতেই এদিনের জরুরি বৈঠক বলে জানা গিয়েছে। এছাড়াও একাধিক ইস্যুতে সোনিয়া গান্ধী কংগ্রেস সাংসদদের সঙ্গে আলোচনা করতে পারেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রস্তাব আনেন বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী। অধিবেশন চলাকালীন ক্রমাগত তিনি বারবার বিঘ্ন ঘটিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন বাধা দেওয়ার চেষ্টা করেছেন কংগ্রেস সাংসদ। এমনকি বারবার সতর্ক করার পরেও অসংসদীয় কাজ অধীর চৌধুরী চালিয়ে গিয়েছেন বলেও দাবি বিজেপি সাংসদ।

আর সেই কারনে প্রস্তাব আনা হয়। এবং তা ধ্বনি ভোটে পাশ হয়ে যায়। আর যখন এই প্রস্তাব পাশ হয় তখন বিরোধী শিবিরে কেউ ছিলেন না। সবাই বয়কট করেন। আর সেই সুযোগে সহজে পাশ হয়ে যায় অধীর চৌধুরীর সাসপেনশন।

যদিও এই সিদ্ধান্তের পরেই সরব হয় কংগ্রেস। কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস সাংসদ তরুন গগৈ। তিনি বলেন, প্রথমে ডেরেক ও ব্রায়েন, এরপর আপ সাংসদ এবং অধীর চৌধুরী। বারবার বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করে কন্ঠরধের চেষ্টা করা হচ্ছে। কিন্তু তা করে কখনই বিরোধী ঐক্যকে ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের এই তরুণ সাংসদ।

তবে সাসপেনশনে তাঁর কিছু যায় আসে না বলেই মন্তব্য অধীর চৌধুরী। তাঁর দাবি, আমি প্রধানমন্ত্রীকে কোনও অপমান করিনি। একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী বললেন, মণিপুর ইস্যুতে নীরব ছিলেন। আর নীরব মানে শান্ত থাকা। অধীরের কথায়, প্রধানমন্ত্রী

প্রত্যেকদিন জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধীকে অপমান করেন। এমনকি তা রেকর্ডে রয়েছে। তবে এই সাজার মুখোমুখি হতে আমার কোনও সমস্যা নেই। সবকিছু রেকর্ডে আছে বলেও মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। মনে করা হচ্ছে, আজ শুক্রবার অধিবেশনের শেষদিন। নতুন করে আজ উত্তাল হতে পারে সংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+