ভোটাররা ভুল পথে চালিত! দলের হার নিয়ে ভোট পরবর্তী প্রথম প্রক্রিয়ায় আর যা বললেন সনিয়া
কোনও ভাবেই হার মেনে নিতে পারছেন না ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী। যার জন্য সংগঠনকে সেরকম দোষারোপ না করে, নাম না করে দায় চাপাচ্ছেন বিজেপির ওপর।
কোনও ভাবেই হার মেনে নিতে পারছেন না ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী। যার জন্য সংগঠনকে সেরকম দোষারোপ না করে, নাম না করে দায় চাপাচ্ছেন বিজেপির ওপর। সাধারণ ভোটারদের ভুল পথে চালিত করার অভিযোগ তিনি এনেছেন বিজেপির বিরুদ্ধে।

অভিযোগ করে সনিয়া গান্ধী বলেছেন, ২০১৯-এর নির্বাচনে বিভিন্নভাবে ভোটারদের ভুল পথে চালিত করা হয়েছে। সারা দেশ দেখেছে কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক। ক্ষমতায় টিকে থাকতে এর থেকে দুর্ভাগ্যজনক আর বেশি কিছু হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। রায়বরেলির ভুমাউ গেস্ট হাউসে দলের কর্মীদের সমানে বিজেপির না নিয়েই এমনটাই মন্তব্য করেন সনিয়া।
দলের কর্মীদের নিয়ে এই বৈঠকে কোনও সংবাদমাধ্যমকে অনুমতি দেওয়া না হলেও, দলেরই কিছু কর্মী সনিয়া গান্ধীর ভাষণের ক্লিপ রেকর্ড করে বাইরে ছড়িয়ে দেন।
ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্দেহপ্রকাশ করা নিয়ে সনিয়া বলেছেন, গত কয়েকবছর ধরেই ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এপ্রসঙ্গে তিনি বলেন, আগুন ছাড়া ধোঁয়া হয় না।












Click it and Unblock the Notifications