মমতার সঙ্গে সহমত! বিরোধী ঐক্যের সুর বেঁধে জবাব চিঠিতে যা লিখলেন সোনিয়া

মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবছেন, তা-ই ভাবছেন সোনিয়া গান্ধীও। নাগরিকত্বের নয়া আইন ও এনআরসির বিরোধিতায় যত তাড়াতাড়ি সম্ভব ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবছেন, তা-ই ভাবছেন সোনিয়া গান্ধীও। নাগরিকত্বের নয়া আইন ও এনআরসির বিরোধিতায় যত তাড়াতাড়ি সম্ভব ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। মমতা বিরোধী সমস্ত দলকে চিঠি দিয়ে ঐক্যের ডাক দিয়েছিলেন। এবার তার সঙ্গে সহমত প্রকাশ করলেন সোনিয়া গান্ধীও।

সোনিয়া সহমত মমতার সঙ্গে

সোনিয়া সহমত মমতার সঙ্গে

ঐক্যের সুর উঠল ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ গ্রহণের পরই। রবিবার হেমন্তের শপথ মঞ্চে রাহুলের পাশাপাশি মুখ্য চরিত্র হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরেই আন্দোলিত হল বিরোধী ঐক্যের সুর। তারপরই সোনিয়া গান্ধী বার্তা দিলেন জোট বেঁধে আন্দোলন করতে হবে।

সোনিয়া-মমতার ঐক্যমত্য তাৎপর্যপূর্ণ

সোনিয়া-মমতার ঐক্যমত্য তাৎপর্যপূর্ণ

রবিবার ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের মঞ্চে আসতে পারেননি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। তবে তিনি মমতাকে বার্তা দিয়েছেন। সোনিয়া সমর্থন করেছেন মমতার দেওয়া চিঠিকে। তিনি সহমত হয়েছেন মমতার সঙ্গে। সোনিয়া-মমতার ঐক্যমত্য বর্তমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।

মমতাকে জবাব চিঠি সোনিয়ার

মমতাকে জবাব চিঠি সোনিয়ার

সোনিয়া মমতাকে জবাব চিঠি দিয়েছেন। সেই চিঠিতে সোনিয়া জানিয়েছেন, মোদী সরকার নয়া নাগরিকত্ব আইন এনে এনআরসি চালু করতে দূরভিসন্ধিমূলক পথে এগোচ্ছে। নাগরিকত্বের নয়া আই ও এনআরসি বিরোধী আন্দোলন এগিয়ে নিয়ে যেতে মমতার যুক্তির তিনি পূর্ণ সহমত।

দুঃসাহসিক ও নির্লজ্জ আক্রমণের বিরুদ্ধে

দুঃসাহসিক ও নির্লজ্জ আক্রমণের বিরুদ্ধে

সোনিয়া আরও লিখেছেন, আমাদের প্রতিবাদ হবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথে। সংবিধানের উপরে এই দুঃসাহসিক ও নির্লজ্জ আক্রমণকে মেনে নেওয়া সম্ভব নয়। প্রতিরোধ করতে আমাদের জোটবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। সমমনোভাবাপন্ন দলগুলিকে তাই এক জায়গায় আনতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+