মা গেলে মা পাব, জমি গেলে জমি পাব না! মহারাষ্ট্রের এই কৃষক কী করলেন জানেন

জমি বাঁচাতে ট্রাক্টরের সামনে নিজের মা-কে ছুঁড়ে দিলেন মহারাষ্ট্রের কৃষক!

একটুকরো জমি। আদালতের রায়ে সেটা হারিয়েছেন। তারপরও সেই জমিতে ট্রাক্টর চালানো আটকাতে ট্রাক্টরের সামনে নিজের মাকেই ফেলে দিলেন মহারাষ্ট্রের এক কৃষক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওয়াশিম জেলায়।

জমি বাঁচাতে ট্রাক্টরের সামনে মা-কে ছুঁড়ে দিলেন!

জানা গিয়েছে, এই জমিটির অধিকার নিয়ে অপর একজনের সঙ্গে বেশ কয়েকদিন ধরে মামলা চলছিল ওই ব্যক্তির সম্প্রতি আদালতের রায়ে তিনি হেরে যান সেই মামলায়। ফলে জমির মালিকানা যায় অন্য পক্ষের হাতে। শনিবার অপর পক্ষ জমিটি চষতে গেলে বাধা দেন এই কৃষক। ট্রাক্টররের চাকা আটকাতে নিজের মাকে এনে শুইয়ে দেন ট্রাক্টরের সামনে।

সবাদ সংস্ছায় প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে ট্রাক্টরের সামনে ওই মহিলা শুয়ে আছেন। আশপাশে দুজন ব্যক্তিকেও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।

তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালেগাঁও-এর এক পুলিশ আধিকারিক সুরেষ নাইনাওয়ারে জানিয়েছেন, দুপক্ষেরই কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+