Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উপনির্বাচনের ফল : মেঘালয়ে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রের জয়

মেঘালয় বিধানসভার একটি মাত্র আসনের উপনির্বাচনে জয় নিশ্চিত করে ফেলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত ডোনকুপার রায়ের পুত্র বালাজেইদ কুপার সাইনরেম।

মেঘালয় বিধানসভার একটি মাত্র আসনের উপনির্বাচনে জিতলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত ডোনকুপার রায়ের পুত্র বালাজেইদ কুপার সাইনরেম। শেল্লা বিধানসভা কেন্দ্রে প্রায় ৪৮ শতাংশ ভোট পেয়েছে আঞ্চলিক দল ইউনাইটেড ডেমোক্রাটিক পার্টি বা ইউডিপি।

 উপনির্বাচনের ফল: মেঘালয়ে জয়ের পথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র

উল্লেখ্য ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে মেঘালয়ে ক্ষমতায় বসে আঞ্চলিক দল এনপিপি, ইউডিপি, পিডিএফ ও বিজেপি-র জোট। ৬০ আসন বিশিষ্ট বিধানসভার ৩৮টি আসন পায় তারা। অন্যদিকে কংগ্রেস, এনসিপি জোটের দখলে থাকে ২১টি আসন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী হন কনরাড সাংমা। সেই ফলের ধারা শেল্লা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও অব্যাহত রয়েছে। এই ভোটেও বাজিমাত করল আঞ্চলিক দল।

মেঘালয়ের শেল্লা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্পিকার ডোনকুপার রায়। ১৯৮৮ সাল থেকে তিনি কেন্দ্র থেকে ভোটে জিতে আসছেন। গত ২৮ জুলাই বিধায়ক থাকা অবস্থাতেই প্রয়াত হন ডোনকুপার রায়। ফাঁকা হয়ে যাওয়া ওই বিধানসভা আসনের উপনির্বাচনে মৃত নেতার পুত্র বালাজেইদ কুপার সাইনরেমকে দাঁড় করায় ইউনাইটেড ডেমোক্রাটিক পার্টি বা ইউডিপি। এ লড়াইয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নির্দল প্রার্থী গ্রেস মেরি খারপুরি। অবশেষে শেল্লা বিধানসভা কেন্দ্র থেকে ৬২২১ ভোটে জিতলেন বালাজেইদ কুপার সাইনরেম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+