অসুস্থ মাকে ঘাড় থেকে নামাতে খুন! অধ্যাপক ছেলের কু-কীর্তি ফাঁস সিসিটিভি ফুটেজে
অসুস্থ মাকে ঘাড় থেকে নামাতে খুন, অধ্যাপক ছেলের কু-কীর্তি ফাঁস সিসিটিভি ফুটেজে।
অধ্যাপক ছেলের কু-কীর্তি ফাঁস হল সিসিটিভি ফুটেজে। অসুস্থ মাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে খুনের অভিযোগ উঠল অধ্যাপক ছেলের বিরুদ্ধে। নৃশংস এই খুনের ঘটনা ঘটেছে গুজরাতের রাজকোটে। ঘটনার পর থেকেই ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

প্রথমে মায়ের মৃ্ত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল সে। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে মাকে ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে। আর এই কীর্তি খোদ অধ্যাপক ছেলেরই। সন্দীপ নাথওয়ানি নামে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে পুলিশ।
কয়েক মাস আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় সন্দীপ নাথওয়ানির মা জয়শ্রী বেনের। তারপর থেকেই অসুস্থ ছিলেন তিনি। মায়ের এই অবস্থার সুয়োগ নিয়ে ছেলে পরিকল্পনা করে মাকে খুন করার। ষড়যন্ত্র করে খুনের পর এই ঘটনাকে দুর্ঘটনা বা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে গুণধর ছেলে।
পুলিশি জেরার মুখে অভিযুক্ত সন্দীপ জানায়, ২৭ ডিসেম্বর তার মা পুজো করার জন্য অ্যাপার্টমেন্টের ছাদে উঠেছিলেন। সন্দীপই তাঁকে ছাদে নিয়ে যান। পুজোর জন্য জল আনতে সন্দীপ নীচে নেমে আসে। তখনই ঘটনাটি ঘটে। এরপরই তদন্তে নামে পুলিশ। অ্যাপার্টমেন্টের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তাজ্জব বনে যান তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সন্দীপ তার মাকে জোর করে ছাদে নিয়ে যাচ্ছে। তারপর সেখান থেকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয় মাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসুস্থ মাকে ঘাড় থেকে নামাতেই এই খুনের ষড়যন্ত্র করে অধ্যাপক ছেলে। অশান্তির হাত থেকে বাঁচতে গিয়ে চূড়ান্ত অমানবিক এই ঘটনা ঘটায় সে। একজন শিক্ষিত ছেলে কী করে এ ধরনের নারকীয় কাজ করতে পারল, তা নিয়েই চর্চা চলছে বিভিন্ন মহলে।












Click it and Unblock the Notifications