সেনায় নিম্নমানের খাবার নিয়ে অভিযোগ ছিল বাবার, এবার জওয়ান-পুত্রের মর্মান্তিক পরিণতি

২০১৭ সালে ভারতীয় সেনার জওয়ান তেজ বাহাদুর যাদব খবরের শিরোনামে আসেন। সেনা জওয়ানদের সীমান্তের ছাউনিতে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে তিনি একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

২০১৭ সালে ভারতীয় সেনার জওয়ান তেজ বাহাদুর যাদব খবরের শিরোনামে আসেন। সেনা জওয়ানদের সীমান্তের ছাউনিতে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে তিনি একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এরপরই তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে ভারতীয় সেনা ছাউনিতে খাবারের মান নিয়ে, পাশাপাশি তেজবাহাদুরও চলে আসেন প্রচারের আলোয়।

সেনায় নিম্নমানের খাবার নিয়ে অভিযোগ ছিল বাবার, এবার জওয়ান-পুত্রের মর্মান্তিক পরিণতি

এরপরই তেজবাহাদুরের এমন পদক্ষেপ নিয়ে তদন্তে নামে সেনা। সেনার নির্দিষ্ট নিয়মাবলী না মানায় তাঁকে বরখাস্ত করা হয় চাকরি থেকে। ভারতীয় সেনার নিয়ম অনুযায়ী ,কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা তেজবাহাদুর মানেননি বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। এদিন , হরিয়ানায় সেই তেজবাহাদুরের ছেলে রোহিতের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।২০ বছরের রোহিত শান্তি বিহারে গুলি করে আত্মহত্য়া করেছে বলে খবর। শান্তিবিহারের একটি ঘরে নিজেকে আটকে রেখে আত্মহননের পথ বেছে নেয় রোহিত। ঘটনার সময় তেজবাহাদুর কুম্ভমেলায় ছিলেন বলে খবর।

২০১৭ সালে একটি সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল হয়ে যায়। যেখানে তেজ বাহাদুরকে সেনার নিম্নমানের খাবারের বিরুদ্ধে সরব হতে দেখা যায়। সেই তেজবাহাদুরের সন্তানের এমন মৃত্যু ঘিরে রীতিমত সন্দেহ দানা বেঁধেছে। কেন সে আত্মহননের পথে বেছে নিয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+