দ্বিতীয়বারের জন্য মাকে ধর্ষণ করতে গিয়ে গ্রেফতার ছেলে
অভিযুক্তের মা পুলিশকে জানিয়েছেন,এর আগেও তাঁর ছেলে তাঁকে ধর্ষণ করেছে।
তিরুবন্তপুরম, ২২ এপ্রিল : মাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল কেরলের ২৫ বছর বয়সী এক যুবক। অভিযুক্তের মা পুলিশকে জানিয়েছেন, এর আগেও তাঁর ছেলে তাঁকে ধর্ষণ করেছে।
কেরলের ভিথুরে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই অভিযুক্ত যুবক প্রশান্ত ,পেশায় কাঠুরে। পুলিশের কাছে ছেলের নামে অভিযোগ দায়ের করে তার মা জানিয়েছেন, দ্বিতীয়বারের জন্য যখন তার ওপর ছেলে চড়াও হতে যায়, তখন তিনি তা প্রতিহত করেন। পাশপাশি পুলিশে অভিযোগ করেন।

নিজের এফআইআরে ওই মহিলা জানিয়েছেন,গত ২৪ সে মার্চ তাঁর স্বামী যখন বাড়ি ছিলেন না,তখন তাঁকে ধর্ষণ করে তাঁর ছেলে। ঘটনায় আতঙ্কিত, দুঃখিত হয়ে তিনি তখন পুলিশে অভিযোগ জানানি বলে দাবি করেছেন ওই মহিলা।
ঘটনায় অভিযুক্ত প্রশান্ত, বিবাহিত ও তার একটি ৩ বছরের কন্যা সন্তান রয়েছে বলে জানিয়েছে কেরলের ভিথুর পুলিশ। তবে প্রশান্তের সঙ্গে এখন তার স্ত্রী , সন্তান থাকেনা বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications