ধর্ষণ নিয়ন্ত্রণ ! কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যে বিজেপির মুখে 'চুন-কালি'
ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। কাঠুয়ার আট বছরের নাবালিকার ধর্ষণ ও হত্যার ঘটনা দুর্ভাগ্যজনক বলেও, তাঁর মন্তব্য কোনও কোনও সময় ধর্ষণ নিয়ন্ত্রণ করা যায় না।
ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। কাঠুয়ার আট বছরের নাবালিকার ধর্ষণ ও হত্যার ঘটনা দুর্ভাগ্যজনক বলেও, তাঁর মন্তব্য কোনও কোনও সময় ধর্ষণ নিয়ন্ত্রণ করা যায় না।

কাঠুয়া, উন্নাও, সুরাত, হায়দরাবাদ। দিনের পর দিন শিশু ধর্ষণ করে হত্যার ঘটনা যেন বেড়েই যাচ্ছে। কেন্দ্রের তরফে অর্ডিন্যাস জারি করা হয়েছে । ১২ বছর পর্যন্ত নাবালিকার ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বলে ঘোষণা করে হয়েছে ওই অর্ডিন্যান্সে। যে মন্ত্রিসভা এই অর্ডিন্যান্সে সায় দিয়েছে সেই মন্ত্রিসভার সদস্য সন্তোষ গাঙ্গোয়ার এবার বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়লেন। । তিনি বলেছেন, কোনও কোনও সময় ধর্ষণ নিয়ন্ত্রণ করা যায় না।
কেন্দ্রীয় মন্ত্রী মতে, এতবড় দেশে যদি একটি বা দুটি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তাকে কখনই বড় ঘটনা বলে দেখানো উচিৎ নয়। একইসঙ্গে তিনি এই দরনের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেও বর্ণনা করেছেন।
এর আগে কাঠুয়া কাণ্ডে অভিযুক্তদের রক্ষা করার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এর পরের যে ঘটনাটি নিয়ে উত্তাল দেশ, সেই উন্নাও-এর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপির বিধায়ক এবং তাঁর ভাই।

Click it and Unblock the Notifications