কোথাও উন্নয়নের ডাকে ভোট, কোথাও বিনামূল্যে খাদ্য শস্যের জন্য! কেন এমন বললেন পিকে, নিশানায়ই বা কে?

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলির। ভোটারদের মন জয় করার চেষ্টা। সেই চেষ্টায় কোথাও উঠে আসছে উন্নয়নের জন্য ভোট আবার কোথাও বিনামূল্যে খাদ্য শস্যের জন্য ভোট।

নিজের লক্ষ্য ঠিক রেখে বিহারে পায়ে হেঁটে জন সুরাজ যাত্রা করছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। বিভিন্ন জেলায় ভোটারদের সঙ্গে দেখা করছেন কথা বলছেন। লোকসভা নির্বাচনের আগে বিহার ও ঝাড়খণ্ডের জন্য দলের স্বীকৃতি ও প্রতীক পেলেও কোনও আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন তেমনটা শোনা যায়নি।

prashant kishor

তবে প্রশান্ত কিশোর জাতীয় রাজনীতিতে বিজেপির ৩৭০-এ না পৌঁছনো কিংবা বাংলায় বিজেপির ভাল ফলের কথা বললেও তাঁর লক্ষ্য আপাতত বিহার। বেশিরভাগ সময় তিনি নীতীশ কুমারকে নিশানা করছেন। তবে প্রধানমন্ত্রী মোদীকে ছাড় দিচ্ছেন না তিনি। যেমনটি সম্প্রতি তিনি বিহারবাসীদের একাংশকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন।

প্রশান্ত কিশোর বলেছেন, গুজরাতের মানুষ প্রধানমন্ত্রীকে বলেছেন, আপনি উন্নয়ন করুন, আমরা আপনাকে ভোট দেবো। কারণ গুজরাতে কারখানা গড়ে উঠছে, কিছুটা হলেও কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী গুজরাতে উন্নয়ন করছেন, বুলেট ট্রেন চালাচ্ছেন, কারখানা স্থাপন করছেন।

সেই সময় বিহারবাসীদের অনেকেই অন্য রাজ্যে গিয়ে কর্মসংস্থানের সন্ধান করছে। কারণ বিহারে কর্মসংস্থান নেই, বলেছেন প্রশান্ত কিশোর। আর প্রধানমন্ত্রী বিহারে প্রচারে গিয়ে বলছেন, রাজ্যের নয় কোটি মানুষ বিনামূল্যে পাঁচ কেজি করে খাদ্যশস্য পাচ্ছেন। মোদীর গ্যারান্টি হল আগামী পাঁচ বছর বিনামূল্যে খাদ্য শস্য অব্যাহত থাকবে।

বিহারবাসীর কাছে প্রশান্ত কিশোরের প্রশ্ন, কেউ কি প্রধানমন্ত্রী মোদীকে জিজ্ঞাসা করেছেন, কেন তিনি বিহারে কারখানা স্থাপনের কথা বলছেন না? তিনি বলছেন না, কারণ গুজরাতের মানুষ বলেছে মোদী উন্নয়ন করলে, তাঁকে (মোদী) ভোট দেবেন। আর বিহারের মানুষ ভিক্ষার পাঁচ কেজির খাদ্যশস্যে সন্তুষ্ট। তাতেই তাঁরা বলছেন বস্তাবন্দী করে ভোট দেবেন।

বিহারের বিভিন্ন জেলায় পায়ে হেঁটে জন সুরাজ যাত্রার সময় প্রশান্ত কিশোর ভেবে চিন্তে ভোট দেওয়ার আবেদন করছেন। সেই পরিস্থিতিতে শোনা যাচ্ছে লোকসভা নির্বাচনে প্রার্থী না দিলেও, পরবর্তী বিধানসভা নির্বাচনে তাঁর দল প্রার্থী দিতে পারে। সেক্ষেত্রে প্রশান্ত কিশোরের দলের লড়াই হবে বিজেপি-নীতীশ জোট এবং মহাজোটের সঙ্গে। তার আগে পায়ের তলার মাটি শক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন প্রশান্ত কিশোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+