গোমূত্র থেকে পেঁয়াজ দিয়ে করোনা ভাইরাস সারানোর উপায় ভাইরাল! সোশ্যাল মিডিয়ায় কোন তথ্য সামনে
চিনের মারণ করোনা ভাইরাস আতঙ্ক ক্রমাগত গ্রাস করে চলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে। চিন সংলগ্ন দেশ তো বটেই, এশিয়া ছাড়িয়ে সুদূর মার্কিন মূলুকেও এমন ভাইরাসের চরম আতঙ্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় করোনা ভাইরাস সারাতে একাধিক টোটকা ও 'পথ্যে'র কথা বলা হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন টোটকার কথা বলা হয়েছে এই করোনা ভাইরাস ঘিরে।

পেঁয়াজ দিয়ে সারানো হবে করোনা ভাইরাস!
এখনও পর্যন্ত করোনা ভাইরাসের গ্রাসে চলে গিয়েছেন চিনের ৪২৬ জন মানুষ। চিন থেকে ভাইরাস এসেছে করলেও। সেখানে ৩ জন এই মুহূর্তে সেই ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। এদিকে এমন রোগ সারাতে সোশ্যাল মিডিয়ায় একাধিক টোটকা উঠছে। তারমধ্যে অন্যতম রসুন, লবঙ্গ ফুটিয়ে জল খাওয়া। উঠে আসছে ছাঁচি পেঁয়াজ খাওয়ার পরামর্শও।

গোমূত্র উঠছে 'পথ্য' হিসাবে!
এদিকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে গোমূত্র উঠে আসছে পথ্য হিসাবে। হিন্দু মহাসভার তরফে দাাবি করা হয়েছে, যে করোনা সারাতে গোমূত্র ও গোবর কার্যকরী হবে।

সুগন্ধী ফুলের দ্বারা করোনা সারানোর উপায়!
সুগন্ধী ফুলের দ্বারা করোনা ভাইরাস সারানোর উপায় কার্যকরী হবে বলে দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে। আর এই পোস্টও 'ঘরোয়া টোটকা' হিসাবে উঠে আসছে।

তারা মন্ত্র
তিব্বতী ধর্মগুরু দলাই লামা বলেছেন, যে তারা মন্ত্র জপ করলে একমাত্র এই নোভেল করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে। আর সেই তথ্য, সেন্ট্রাল টিবেটিয়ান অ্যাডমিনিস্ট্রেশন ওয়েবসাইটে পেশ করা হয়েছে।












Click it and Unblock the Notifications