জানেন কি জাতীয় সঙ্গীত ছাড়াই ১৫ অগাস্ট স্বাধীন দেশের মর্যাদা পেয়েছিল ভারত
জানেন কি জাতীয় সঙ্গীত ছাড়াই ১৫ অগাস্ট স্বাধীন দেশের মর্যাদা পেয়েছিল ভারত?
রাত পোহালেই ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মেতে উঠবে গোটা ভারত। পাড়ায় পাড়ায় উত্তোলিত হবে জাতীয় পতাকা। চালানো হবে জাতীয় সঙ্গীত সহ দেশাত্মবোধক গান। দেশের জন্য আরও নিবেদিত প্রাণ হওয়ার শপথ নেবেন ভারতবাসী। যার জন্য এতকিছু সেই স্বাধীনতা দিবস সম্পর্কে ৬টি অজানা তথ্য জেনে নেওয়া যাক, যেগুলি সচরাচর প্রকাশিত হয় না। দেশের ইতিহাস, ঐতিহ্য, মিথ এবং কিংবদন্তিদের সঙ্গে জড়িয়ে থাকা ওই তথ্যগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

স্বাধীনতার সময় ছিল না জাতীয় সঙ্গীত
১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারতকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশ বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই যে সে সময় সদ্য স্বাধীন দেশের জন্য কোনও জাতীয় সঙ্গীত নির্ধারিত ছিল না। ১৯৫০ সালে তৈরি হয়েছিল ভারতীয় সংবিধান। একই সঙ্গে প্রজাতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের দরবারে ভারতের আত্মপ্রকাশ ঘটেছিল। ওই সময়ই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'জন-গণ-মন'কে দেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছিল।

উপস্থিত ছিলেন না মহাত্মা গান্ধী
১৯৪৭ সালের ১৫ অগাস্ট অর্থাৎ ভারতের প্রথম স্বাধীনতা দিবসের উৎসবে সামিল হতে পারেননি মাহাত্মা গান্ধী। ইতিহাস ঘেঁটে জানা যায় যে সে সময় জাতির জনক অনশন আন্দোলনে বসেছিলেন। দেশভাগই ছিল যার মূল কারণ। ১৪ অগাস্ট ভারতকে ভেঙে দুই রাষ্ট্র বানানো হয়। এর জেরে দেশজুড়ে শুরু হওয়া দাঙ্গা বন্ধের দাবিতে অনশন আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধী।

১৫ অগাস্টের আগেই স্বাধীনতা
ইতিহাস ঘেঁটে জানা যায় ১৯৪৭ সালের ১৫ অগাস্টের আগেই স্বাধীন হয়েছিল ভারত। কেবল আনুষ্ঠানিক ঘোষণাটি করা হয়েছিল ওই দিন। ভারত প্রকৃত স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৮ জুলাই। ১৫ অগাস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি জাপান মিত্র পক্ষের সামনে আত্মসমর্পণ করেছিল। ওই ঘটনার দুই বছর পূর্তি উপলক্ষ্যে তৎকালীন গভর্নর লর্ড মাউন্টব্যাটন ১৫ অগাস্টকেই ভারতের স্বাধীনতা ঘোষণা দিন হিসেবে নির্বাচন করেছিলেন বলে জানা যায়।

দেশের শাসন ছিল কার হাতে
১৯৪৭ সালের ১৫ অগাস্টের স্বাধীনতা কালে ভারতে কোনও নির্বাচিত বা গঠিত সরকার ছিল না। ফলে গভর্নর জেনারেলের হাতেই ন্যস্ত ছিল দেশের শাসনব্যবস্থার ভার। ১৯৫০ সালে দেশের সংবিধান রচনা করেছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। একই সঙ্গে প্রজাতন্ত্রী দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল। তারই হাত ধরে স্বাধীন ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছিল বলে ইতিহাস ঘেঁটে জানা যায়।

পণ্ডিত নেহরুর জাতীয় পতাকা
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জহরলাল নেহরু। দিল্লি লালকেল্লায় তেরঙা উড্ডীন করার প্রথম সুযোগ পেয়েছিলেন তিনিই। মোট ১৭ বার তিনি এই গর্বিত মুহুর্ত রচনা করার সুযোগ পেয়েছিলেন। যা এক অনন্য রেকর্ডও বটে। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। একাধিক ইতিহাস তৈরি হয়েছে সেই রথীকে ঘিরেও। রয়েছে নানা মিথ।

কেবল ভারতই নয়
১৫ অগাস্ট কেবল ভারতই স্বাধীন রাষ্ট্র হিসেবে উঠে এসেছিল, তেমনটা ভাবলে কিন্তু ভুল হবে। কারণ একই দিনে ভারত ছাড়াও দাসত্ব থেকে মুক্ত হয়েছিল বাহারিন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, কঙ্গো ও লিচটেনস্টেইন। যদিও বছরগুলি আলাদা। একদিন আগে অর্থাৎ ১৪ অগাস্ট স্বাধীন হয়েছিল পাকিস্তান। আবার ওই দিনের সঙ্গে জুড়ে রয়েছে দেশভাগের যন্ত্রণা।












Click it and Unblock the Notifications