মন্দির চত্ত্বরে অ্যালকোহল স্যানিটাইজার ব্যবহারে আপত্তি তুলল বৃন্দাবন–মথুরার কিছু মন্দির
মন্দির চত্ত্বরে অ্যালকোহল স্যানিটাইজার ব্যবহারে আপত্তি তুলল বৃন্দাবন–মথুরার কিছু মন্দির
৮ জুন থেকে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলার অনুমতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও উত্তরপ্রদেশের বৃন্দাবন ও মথুরা বেশ মন্দির পরিচালনা কমিটি সোমবার মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইস্কন, বাঁকে বিহারি, মুকুট মুখারবিন্দ ও শ্রী রঙ্গ নাথ জি মন্দির এদিন বন্ধই থাকবে। জানা গিয়েছে, বন্ধ রাখার কারণ সরকারি নির্দিশিকা অনুসারে মন্দির চত্ত্বর অ্যালকোহল দেওয়া স্যানিটাইজার দিয়ে পরিস্কার করা বাধ্যতামূলক।

গোর্বধন মুকুট মুখারবিন্দ মন্দিরের গণেস পেহলকার জানিয়েছেন যে মন্দির কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে তারা মন্দির খোলার ও মন্দিরের ভেতরে অ্যালকোহল রয়েছে এমন স্যানিটাইজার ব্যবহারের বিপক্ষে। যা সরকারের নতুন নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক। যদিও তিনি জানিয়েছেন যে ভক্তরা যাতে দর্শন করতে পারেন তার জন্য মন্দিরের বাইরে এলইডি স্ক্রিন বসানো হয়েছে।
ইস্কনের প্রতিনিধি সৌরভ দাস জানিয়েছেন যে বৃন্দাবনের মন্দিরগুলি সিদ্ধান্ত নিয়েছে যে জনগণের দর্শনের জন্য ১৫ জুনের পর মন্দির খোলা হবে। কারণ সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী তাঁরা তাঁদের কর্মীদের প্রশিক্ষণ দেবেন। যদিও শ্রী কৃষ্ণ জন্মস্থান ও অন্যান্য কিছু মন্দির সোমবারই খুলে গিয়েছে ও তাদের পক্ষ থেকে প্রশাসনকে আশ্বস্ত করে বলা হয়েছে যে তারা ভিড় নিয়ন্ত্রণ সহ সব ধরনের নির্দেশ মানবে।
এসপি একে মিনা (শহর) জানিয়েছেন যে সামাজির দুরত্ব বিধি প্রয়োগ করে ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হবে। এদিকে, জেলা শাসক সর্বজ্ঞ রাম মিশ্র অনেকগুলি মন্দিরের বোর্ডের সঙ্গে একটি বিশদ বৈঠক করেছিলেন এবং উত্তরপ্রদেশ জুড়ে ধর্মীয় স্থান পুনরায় চালু করার বিষয়ে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনা সম্পর্কে তাদের অবহিত করে। তাদের আশ্বাস দিয়েছিলেন যে ভিড় ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications