Elections in 2023: ২০২৪-এর লোকসভার আগে সেমিফাইনাল! ২০২৩-এ কোন কোন রাজ্যে ভোট, একনজরে

Elections in 2023: ২০২৪-এর লোকসভার আগে সেমিফাইনাল! ২০২৩-এ কোন কোন রাজ্যে ভোট, একনজরে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসতে লড়াইয়ে নামবেন ২০২৪-এর এপ্রিল-মে মাসে। তবে তার প্রস্তুতি শুরু হয়ে যাবে এই বছর থেকে অর্থাৎ ২০২৩-এ। এই বছরেই নটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের সুর বেঁধে দেবে এই বছরের বিধানসভাগুলির নির্বাচনই।

উত্তর-পূর্বের একাধিক রাজ্যে ভোট

উত্তর-পূর্বের একাধিক রাজ্যে ভোট

২০২৩-এর ফেব্রুয়ারি-মার্চে ভোট হতে চলেছে, উত্তর-পূর্বের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে। নভেম্বরের মধ্যে মিজোরামেও ভোট হয়ে যেতে পারে। বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে আইপিএফটিতে সঙ্গে নিয়ে। অন্যদিকে, মেঘালয় ও নাগাল্যান্ডেও আ়ঞ্চলিক দল বিজেপিকে সমর্থন করছে। অন্যদিকে মিজোরামে মিজোরামে ক্ষমতায় রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। এই চার রাজ্যের মধ্যে ত্রিপুরার বিধানসভা নির্বাচন বিশেষভাবে উল্লেখযোগ্য। কেননা ২০১৮-তে বিজেপি সেখানে ক্ষমতায় আসে এবং পরবর্তী সময়ে অনেক নেতা দল ছাড়েন।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

২০২৩-এর নভেম্বর ডিসেম্বরে ভোট হবে মধ্যপ্রদেশে। সেখানে মূল লড়াই বিজেপির সঙ্গে কংগ্রেসের। মুখ্যমন্ত্রী হিসেবে কমলনাথ দায়িত্ব হাতরানোর প্রায় ৪ বছর পরে এই নির্বাচন হতে চলেছে। প্রসঙ্গত কংগ্রেসের দলবদলুরাই দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্য মধ্যপ্রদেশে বিজেপি তথা শিবরাজ সিং চৌহানকে ক্ষমতায় ফিরতে সাহায্য করেছে। কংগ্রেস যদি মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে জয় পায়, তাহলে লোকসভা নির্বাচনের আগে তা তাদের চনমনে মানসিকতা রাখতে সাহায্য করতে পারে।

নির্বাচন রয়েছে ছত্তিশগড় এবং রাজস্থানেও

নির্বাচন রয়েছে ছত্তিশগড় এবং রাজস্থানেও

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ২০২৩-এ ছত্তিশগড় এবং রাজস্থানেও বিধানসভা নির্বাচন রয়েছে। কংগ্রেস এই দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে। তাই তাদের ক্ষেত্রে এই রাজ্যে ক্ষমতা ধরে রাখাটা অন্যতম চ্যালেঞ্জের। কংগ্রেস যদি এই দুই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে লোকসভা নির্বাচনের আগে তা তাদেরকে বিজেপির বিরুদ্ধে অনেকটাই এগিয়ে দেবে। তবে রাজস্থানে অশোক গেহলট এবং শচীন পাইলটের মধ্যে দ্বন্দ্ব কংগ্রেসকে বিপাকে ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

কর্নাটক

কর্নাটক

দক্ষিণের যে রাজ্যে বিজেপি সব থেকে শক্তিশালী সেটি হল কর্নাটক। এই বছরের প্রায় মাঝামাঝি সময়ে সেই রাজ্যে ভোট হতে চলেছে। কর্নাটক বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির বড় প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। এছাড়াও দক্ষিণ কর্নাটকের কিছু জায়গায় জনতাদল সেকুলারের ভাল প্রভাব রয়েছে।
কংগ্রেস জনতাদল সেকুলারকে সঙ্গে করে কর্নাটকে ক্ষমতায় আসলেও ২০১৯-এ সেই ক্ষমতা হাতছাড়া হয়। অন্যদিকে বিজেপির চেষ্টা থাকবে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে ফের রাজ্যে ক্ষমতায় ফেরা।

তেলেঙ্গানা

তেলেঙ্গানা

দেশের নবীনতম রাজ্য। এবার সেখানে ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতির সঙ্গে কংগ্রেস ও বিজেপির। টিআরএস সাম্প্রতিক সময়ে তাদের দলের নাম পরিবর্তন করেছে। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ২০২৪-এর লোকসভা নির্বাচনে জাতীয় পর্যায়ে বড় দায়িত্ব পালনের লক্ষ্যে দলের নাম পরিবর্তন করেছেন। তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে ২০২৩-এর নভেম্বর-ডিসেম্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+