রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে যোগ রয়েছে আইএসআইএস জঙ্গিদের, সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর হলফনামা কেন্দ্রের

সুপ্রিম কোর্টে রোহিঙ্গা ইস্যুতে হলফনামা পেশ করল কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার।

সোমবার সুপ্রিম কোর্টে রোহিঙ্গা ইস্যুতে হলফনামা পেশ করল কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার। সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে, সকলে না হলেও কিছু রোহিঙ্গার সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ও ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএসের ভালোরকম যোগাযোগ রয়েছে।

রোহিঙ্গা মুসলমানদের আইএস জঙ্গিযোগ রয়েছে, দাবি কেন্দ্রের

পাশাপাশি সর্বোচ্চ আদালতে কেন্দ্র জানিয়েছে, ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে রোহিঙ্গারা বড় বিপদ হতে পারে। কারণ মায়ানমার থেকে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা হয়ে এদেশে রোহিঙ্গা ঢোকানোর জন্য একটি দালালচক্র কাজ করছে।

আরও বলা হয়েছে, ২০১২ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৪০ হাজার রোহিঙ্গাকে অবৈধভাবে ভারতে ঢোকানো হয়েছে। এবং যেভাবে তা বছরের পর বছর ধরে চলেছে তাতে বর্তমানে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কেন্দ্র শীর্ষ আদালতে জানিয়েছে, বিভিন্ন নিরাপত্তা এজেন্সি থেকে যে রিপোর্ট কেন্দ্রের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে অবৈধভাবে এদেশে বসবাসকারী রোহিঙ্গাদের সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে। পাশাপাশি এই রোহিঙ্গারাই এদেশে রাষ্ট্রবিরোধী কাজ করছে বলে কেন্দ্র সর্বোচ্চ আদালতে জানিয়েছে। হাওয়ালার মাধ্যমে টাকা জোগাড় করে বেআইনি কাজকর্ম, ভারতে জাল নোট সরবরাহ করা এমনকী মানবপাচারের মতো অপরাধের সঙ্গেও এই রোহিঙ্গারা জড়িত বলে আদালতে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+