'গরু' শব্দ অনেককেই আঘাত করে! দুর্ভাগ্যজনক, বললেন নরেন্দ্র মোদী
কেউ কেউ গরু কিংবা ওম শব্দ শুনতে আঘাত অনুভব করেন। এটা দুর্ভাগ্যের। বুধবার উত্তর প্রদেশের মথুরায় পশু সংক্রান্ত একটি অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেউ কেউ গরু কিংবা ওম শব্দ শুনে আঘাত অনুভব করেন। এটা দুর্ভাগ্যের। বুধবার উত্তরপ্রদেশের মথুরায় পশু সংক্রান্ত একটি অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষ করে বলেন, কেউ কেউ গরু কিংবা ওম শব্দ শুনলে, তাঁদের চুল খাড়া হয়ে যায়। তাঁরা ভাবেন দেশ ১৬ শতকে পিছিয়ে গিয়েছে। কেউ কি পশু ছাড়া গ্রামীণ অর্থনীতিকে অস্বীকার করতে পারেন? প্রশ্ন করেন মোদী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দেশের কৃষকদের জন্য ন্যাশনাল অ্যানিম্যাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম উদ্বোধন করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ এবং প্রাণীজগত ভারতের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তিনি বলেন, পরিবেশ এবং অর্থনীতির মধ্যে ভারসাম্য রেখে আমরা এবার নতুন ভারতের দিকে এগিয়ে যেতে পারব।
প্রধানমন্ত্রী ভাষণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যাঁর উত্তর প্রদেশের বাড়িতে বড় সংখ্যায় পশু রয়েছে।
নতুন ঘোষিত প্রকল্পে ২০২৪ সালের মধ্যে খরচ ধরা হয়েছে ১২,৬৫২ কোটি টাকা। এই প্রকল্পে ৫০০ মিলিয়ন গরু, মোষ, ভেড়া, ছাগল এবং শূকরকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications