Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দশেহারাতে কর্নাটকের ঐতিহাসিক মসজিদে ঢুকে পুজো! উঠল জয় শ্রী স্লোগানও

ঐতিহাসিক মসজিদে ঢুকে জোর করে ঢুকে পুজো এবং জয় শ্রী রাম স্লোগান তোলাকে কেন্দ্র করে উত্তেজনা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিদর জেলাতে। সম্প্রতি দশেহারার জৌলুস বেড় হয়। আর সেখান থেকে কয়েকজন ঐতিহাসিক ওই মাদ্রাসাতে একেব

Karnataka Madrasa News: ঐতিহাসিক মসজিদে ঢুকে জোর করে ঢুকে পুজো এবং জয় শ্রী রাম স্লোগান তোলাকে কেন্দ্র করে উত্তেজনা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিদর জেলাতে। সম্প্রতি দশেহারার জৌলুস বেড় হয়। আর সেখান থেকে কয়েকজন ঐতিহাসিক ওই মাদ্রাসাতে একেবারে জোর করে ঢুকে পড়ে। এবং ভাঙচুর করে পুজো করে বলে অভিযোগ। এমনকি জয় শ্রী রাম স্লোগান দেওয়া হয় বলেও দাবি।

যদিও ইতিমধ্যে এই ঘটনায় কড়া ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। এমনকি এখনও পর্যন্ত ৯ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। যদিও এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনায় ইতিমধ্যে বিক্ষোভ দেখান স্থানীয় একাধিক সংখ্যালঘু সংগঠন। তাঁদের দাবি, ঘটনায় কড়া ব্যবস্থা না নেওয়া হলে লাগাতার আন্দোলনের ডাক।

বিজেপিকে তোপ আসাদউদ্দিনের-

বিজেপিকে তোপ আসাদউদ্দিনের-

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। এমনকি একটি ভিডিও শেয়ার করেন তিনি। আর তা শেয়ার করে ওয়াইসি লিখছেন, ঐতিহাসিক মাহমুদ গাওয়ান মসজিদ ও মাদ্রাসা, বিদার, কর্ণাটকের এটি ঘটনা। অভিযুক্তদের উগ্রবাদী হিসাবে চিহ্নিত করে সাংসদ আরও লিখছেন, গেটের তালা ভেঙে দিয়ে ভিতরে ঢোকে সবাই। এমনকি পবিত্র জায়গাকে অপবিত্র করা হয়েছে। পুলিশ কীভাবে এমন ঘটনা দেখেও চুপ করে বসে আছে। বিজেপি শুধুমাত্র সংখ্যালঘু মানুষকে নীচে দেখাতে এমন ঘটনাকে উৎসাহ দিচ্ছে বলেও আক্রমণ আসাদউদ্দিন ওয়াইসির।

কি জানাচ্ছে পুলিশ?

কি জানাচ্ছে পুলিশ?

বলে রাখা প্রয়োজনম ১৪৬০ দশকে নির্মিত এই ঐতিহাসিক মাদ্রাসা এবং মসজিদ। ভারতীয় পুরাতত্ত্বের নজির বলেও মনে হয় এটিকে। আর সেখানে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে পুলিশ জানাচ্ছে, গত পাঁচ তারিখ সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। কয়েকজন ব্যক্তি তালা ভেঙে মসদিতে ঢোকে বলেও জানাচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যে ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। তবে এই ঘটনার পর ওই এলাকাতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।

ভাইরাল ভিডিওতে কি দেখা যাচ্ছে?

ভাইরাল ভিডিওতে কি দেখা যাচ্ছে?

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, অন্ধকারে ভিতরে ঢুকছেন বেশ কয়েকজন। মসজিদের কোনায় পুজো করতে দেখা যাচ্ছে। এমনকি জয় শ্রী রাম স্লোগান দিতেও দেখা যাচ্ছে। এই ঘটনার পরেই ক্ষুব্ধ সংখ্যালঘু মানুষজন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+