নাগাল্যান্ডে ভোট ছাপিয়ে বড় হয়ে উঠেছে একটি ইস্যু ঘিরে স্লোগান, কেন্দ্র শুনছে কি
স্লোগান উঠেছে 'আগে চাই সমাধান, পরে নির্বাচন' (সলিউশন বিফোর ইলেকশন)। অর্থাৎ বৃহত্তর নাগাল্যান্ডের পক্ষে ফের একবার নির্বাচনের আগে দাবি উঠতে শুরু করেছে।
নাগাল্যান্ডে আগামী ২৭ ফেব্রুয়ারি বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। তার আগে নানা বিতর্কিত ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। কয়েকদিন আগে পর্যন্ত রাজনৈতিক সঙ্কট চলছিল নাগাল্যান্ডে। ভোট হবে কিনা তা অনিশ্চিত ছিল। তার সবচেয়ে বড় কারণ দীর্ঘদিন ধরে নাগাল্যান্ডে চলা রাজনৈতিক সঙ্কট। আলাদা রাষ্ট্রের দাবিতে যুগের পর যুগ ধরে উত্তর-পূর্বে রাজনৈতিক সঙ্কট চলছে। সেই প্রেক্ষিতেই ভোটের আগে ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে নাগাল্যান্ড।

স্লোগান উঠেছে 'আগে চাই সমাধান, পরে নির্বাচন' (সলিউশন বিফোর ইলেকশন)। অর্থাৎ বৃহত্তর নাগাল্যান্ডের পক্ষে ফের একবার নির্বাচনের আগে দাবি উঠতে শুরু করেছে। নরেন্দ্র মোদী নাগাল্যান্ডে পৌঁছলে তাঁকেও যে এই স্লোগানের উত্তাপ সইতে হবে তা বলাই বাহুল্য।
নাগাল্যান্ডের এক প্রাচীন লড়াইয়ের ইতিহাস রয়েছে। দীর্ঘ কয়েকদশক তা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে গিয়ে দুই দশক আগে ১৯৯৭ সালে সংঘর্ষবিরতিতে এসে তা থেমেছে। তবে এখন যা পরিস্থিতি তাতে ফের একবার নাগা সঙ্কট নির্বাচনকে কেন্দ্র করে অন্য রূপ নিতে পারে। ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে নাগাল্যান্ড সহ উত্তর-পূর্ব ভারত।
নাগাল্যান্ডে সশস্ত্র সেনার চাপের কাছে নতস্বীকার করে কংগ্রেস, বিজেপি সহ সবকটি রাজনৈতিক দল নির্বাচনে প্রার্থী দেয়নি। পরে বিজেপি নাগা পিপলস ফ্রন্টের সঙ্গে জোট ভেঙে নবগঠিত ন্য়াশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধে ভোটে লড়তে মনোনয়ন জমা দিতেই বাকী দলগুলিও ভোট লড়বে বলেছে।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএসসিএন (আইএম) ভোটে না লড়ার জন্য রাজনৈতিক দলগুলির উপরে নির্দেশিকা জারি করে। সেই শুনে সব দলই ভোটে না লড়ার কথা জানিয়েছিল। পরে দলগুলি অবস্থান বদল করেছে।
যদিও বৃহত্তর নাগাল্যান্ড বা নাগালিম নিয়ে কেন্দ্র সরকার এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি। ২০১৫ সালে কেন্দ্রের সঙ্গে নাগাল্যান্ডের স্বশাসনের চুক্তি স্বাক্ষরিত হয়। সার্বভৌমত্ব না পেলেও কিছুটা অধিকার আদায় করা গিয়েছিল। তবে ভোটের আগে ফের স্বাধীন নাগাল্যান্ডের দাবি উঠতে শুরু করেছে।
দীর্ঘ দুই দশক ধরে যে আলোচনা চলে আসছে, সেই পথে কোনও সমাধান নাগা শান্তিচুক্তি নিয়ে বের হয় কিনা তা সময়ই বলবে। তবে ভোট ছাপিয়ে এই ইস্যুই সবচেয়ে বড় হয়ে উঠেছে নাগাল্যান্ডে।












Click it and Unblock the Notifications