সিবিআই এর বিরুদ্ধে সত্যাগ্রহ এবার ছড়িয়ে পড়বে সারা দেশে, কোমর বেঁধে নামছে মহাজোট

সিবিআই সংস্থাকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার বিরোধী দলগুলির সরকার যে রাজ্যে রয়েছে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে।

সিবিআই সংস্থাকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার বিরোধী দলগুলির সরকার যে রাজ্যে রয়েছে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাদের অযথা হয়রানি করছে, ভয় দেখাচ্ছে। সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাকে নিজের মতো করে রাজনৈতির স্বার্থসিদ্ধির জন্য নরেন্দ্র মোদী সরকার কাজে লাগাচ্ছে। এই অভিযোগে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের কাছে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার ইস্যুতে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিবিআই এর বিরুদ্ধে সত্যাগ্রহ এবার ছড়িয়ে পড়বে সারা দেশে

মমতার এই ধরনাকেই সমর্থন করছেন ব্রিগেডের মঞ্চে আসা বিভিন্ন রাজনৈতিক দল। চন্দ্রবাবু নাইড়ু থেকে শুরু করে এমকে স্তালিন, এইচডি দেবগৌড়া থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল সকলেই মমতার পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন।

মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সিবিআই এর বিরুদ্ধে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে পাশে দাঁড়িয়েছেন। কেন্দ্রের অরাজকতার বিরুদ্ধে মমতার লড়াইকে সমর্থন জানিয়েছেন আরও অনেকেই। বিরোধী মহাজোটের নেতারা ধরনা মঞ্চে আসতে পারেন বলেও শোনা গিয়েছে।

চন্দ্রবাবু নাইড়ু জানিয়েছে, বাংলায় সিবিআই ইস্যু নিয়ে যা চলছে তা নিয়ে বিরোধী দলগুলি দিল্লিতে বৈঠকে বসতে চলেছে। এর বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হবে। কীভাবে প্রতিবাদ হবে তার রূপরেখা ঠিক করতেই দিল্লিতে বৈঠক হবে বলে চন্দ্রবাবু জানিয়ে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+