মুকুল রোহতগির পদাঙ্ক অনুসরণ, সলিসিটার জেনারেলের পদ ছাড়লেন রঞ্জিত কুমার

কেন্দ্রের সলিসিটার জেনারেলের পদ থেকে ইস্তফা দিলেন রঞ্জিত কুমার, অবশ্য ব্যক্তিগত কারণেই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন সলিসিটার জেনারেল

কেন্দ্রের সলিসিটার জেনারেলের পদ থেকে ইস্তফা দিলেন রঞ্জিত কুমার। অবশ্য ব্যক্তিগত কারণেই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন সলিসিটার জেনারেল। তাঁর জায়গায় সম্ভবত আসতে চলেছেন বর্তমান অতিরিক্ত সলিসিটার জেনারেল তুষার মেহতা। উল্লেখ্য, কয়েক মাস আগেই অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মুকুল রোহতগি।

মুকুল রোহতগির পদাঙ্ক অনুসরণ, সলিসিটার জেনারেলের পদ ছাড়লেন রঞ্জিত কুমার

রঞ্জিত কুমার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও তাঁর এই সিদ্ধান্তের পেছনে অন্য় কারণও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্র সরকার পক্ষের আইনজীবীদের একটি নতুন দল চাইছে বলে সূত্রে খবর। আইনজীবীদের সেই দল অনেক বেশি ক্ষুরধারসম্পন্ন শক্তিশালী করতে চাইছে মোদী সরকার। সেকারণেই রঞ্জিত কুমারকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে মনে করা হচ্ছে। নয়া সলিসিটার জেনারেল নিয়োগের বিজ্ঞপ্তির সঙ্গে এবার দুজন অতিরিক্ত সলিসিটার জেনারেল নিয়োগর বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে সূত্রের খবর।

তবে আরও কারণ রয়েছে। সুপ্রিমকোর্টের কলেজিয়াম তাঁকে সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ করতে চাইছে বলে মাস কয়েক আগেই জল্পনা শুরু হয়েছিল। রঞ্জিত কুমারের পদত্যাগের জন্য সেটাও একটা কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

ক্ষমতায় আসার পরপরই ২০১৪ সালের জুন মাসে রঞ্জিত কুমারকে সলিসিটার জেনারেল পদে নিয়োগ করে মোদী সরকার। চলতি বছর জুন মাসেই তাঁর মেয়াদ বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার। কার্যকালের মেয়াদ বাড়ানোর কথা ছিল অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগিরও। কিন্তু তার আগেই তিনি পদত্যাগ করেন। রোহতগি জানান, আগের মতই প্রাইভেট প্র্যাক্টিসে ফিরে যেতে চান তিনি, ফলে কেন্দ্র যেন তাঁর কার্যকালের মেয়াদ আর না বাড়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+